ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

শ্বেতার সঙ্গে সাহসী দৃশ্য নিয়ে যা বললেন তামান্নার প্রেমিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
  • ১১৪ বার

আগামী ৫ জুলাই মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এর তৃতীয় সিজন। দক্ষিণী অভিনেতা বিজয় বর্মা দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন এই সিরিজে। দ্বিতীয় সিজন শেষ হওয়ার পর থেকেই জল্পনা চলছিল বিভিন্ন বিষয় নিয়ে। সিরিজে যমজ ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন বিজয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সিরিজ নিয়ে কথা বললেন বিজয়। সিরিজে অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। শ্বেতার চরিত্রটির সঙ্গে সহবাসের একটি দৃশ্য ছিল বিজয় অভিনীত ‘ছোটে ত্যাগি’-র। দেখা যায়, ছোটে যৌনতায় খুব অভ্যস্ত নয়। শ্বেতা অভিনীত গোলুই তাকে বাঁধনছাড়া যৌনতার পাঠ পড়ায়।

দুই ভাইয়ের মধ্যে ‘ছোটে’ নিরীহ। অন্য দিকে ‘বড়ে ত্যাগি’ সর্বক্ষণ ক্ষমতা অর্জনের ফন্দি আঁটছে। ছোটের সহবাসের দৃশ্য নিয়ে বিজয় সাক্ষাৎকারে বলেন, ‘এই চরিত্রটি (ছোটে ত্যাগি) নিরীহ। সে মন থেকে মেয়েটির (গোলু) প্রেমে পড়েছে। এ সহবাসের পর ছেলেটি নিজের সম্পর্কে অনেক কিছু আবিষ্কার করতে পারে। মেয়েটি এ ক্ষেত্রে প্রশিক্ষকের ভূমিকা পালন করে।’

বিজয় আরও বলেন, ‘গোলুর সঙ্গে এই ধরনের সম্পর্ক গড়ে তোলা এই চরিত্রটির একটি গুরুত্বপূর্ণ দিক। গোলুকে দেখে কিন্তু খুব সাদামাঠা মিষ্টি মেয়ে মনে হয়। কিন্তু সিরিজে গোলুর প্রথম দৃশ্যটি অনেকেই ভুলে গিয়েছেন, যেখানে পাঠাগারে বসে গোলু একটি ইরোটিকা পড়ছিল।’

বিজয় মনে করেন, বাস্তবেও মানুষ সঙ্গীর থেকে অনেক কিছু শেখে। তার কথায়, ‘বাস্তবেও আমরা সঙ্গীর থেকে অনেক কিছু শিখি। বিশেষ করে যৌনতার ক্ষেত্রে, কেউ একা নিজেকে আবিষ্কার করতে পারে না। সঠিক রসায়ন তৈরি হলে এক জন তরুণ থেকে পুরুষ হয়ে ওঠে।’

‘লাস্ট স্টোরিজ ২’-তেও তামান্না ভাটিয়ার সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন বিজয়। বাস্তবেও তমান্নার সঙ্গেই সম্পর্কে রয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

শ্বেতার সঙ্গে সাহসী দৃশ্য নিয়ে যা বললেন তামান্নার প্রেমিক

আপডেট টাইম : ১১:৪৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪