ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ভারতের প্রেক্ষাগৃহে কবে মুক্তি পাচ্ছে ‘তুফান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
  • ১১২ বার

খুব শিগগিরই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দেশের ব্লকবাস্টার হিট সিনেমা ‘তুফান’। তাই অপেক্ষার প্রহর গুনছেন ভারতীয় দর্শকরা।

এবারের কোরবানির ঈদে মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘তুফান’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব।

সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আছেন দুই নায়িকা ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী।

সিনেমাটি মুক্তির পরই প্রেক্ষাগৃহগুলোতে দর্শকের উপচেপড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। টিকিট না পেয়ে রাজধানীর মধুমিতা হলে ভাংচুরের ঘটনাও ঘটে।

দেশের প্রেক্ষাগৃহ কাঁপিয়ে শুক্রবার (২৮ জুন) থেকে আন্তর্জাতিকভাবে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও বেলজিয়ামের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

বিদেশের মাটিতে অপ্রতিরোধ্য দর্শক সাড়া পাওয়ার তথ্য নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে তুফান পরিবেশকের দায়িত্বে থাকা বঙ্গজ ফিল্মস।

এবার ভারতের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে। আগামী ৫ জুলাই থেকে প্রেক্ষাগৃহে গিয়ে ‘তুফান’ সিনেমা উপভোগ করতে পারবেন ভারতীয় দর্শকরা। সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে ‘তুফান’-এর প্রযোজনা সংস্থা এসভিএফ।

উল্লেখ্য, ‘তুফান’ সিনেমায় নব্বই দশকের এক গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। ঢাকাই এ সিনেমায় প্রথমবারের মতো কলকাতার মিমি চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধেন শাকিব। এছাড়া সিনেমায় নায়কের লুক নিয়েও আগ্রহ তৈরি  হয়েছে দর্শক মহলে। তাই সিনেমাবোদ্ধারা বলছেন, ভারতের মাটিতেও ঝড় তুলবে ‘তুফান’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ভারতের প্রেক্ষাগৃহে কবে মুক্তি পাচ্ছে ‘তুফান

আপডেট টাইম : ১১:২৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪