ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কলকাতার ওয়েব সিরিজে শুভ, সঙ্গী সৌরসেনী মিত্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
  • ১২৪ বার

চিত্রনায়ক আরিফিন শুভ ভারতীয় ওয়েব সিরিজে নাম লিখিয়েছেন। সৌমিক সেনের নতুন সিরিজে তার বিপরীতে টালিউড অভিনেত্রী সৌরসেনী মৈত্রকে দেখা যাবে। ইতিমধ্যে দুই অভিনয়শিল্পীর সঙ্গে প্রাথমিক কথাবার্তা শেষ করেছেন নির্মাতা।

ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজার’ জানিয়েছে, সিরিজটি নির্মিত হবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের গল্পে।

তবে আনুষ্ঠানিক ঘোষণার আগে এখনই সিরিজটি নিয়ে বিস্তারিত কথা বলতে রাজি নন সৌমিক। আরিফিন শুভর সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্রের বরাতে জানা গেছে শুভ এতে চূড়ান্ত হয়েছেন।  সিরিজটি প্রযোজনার দায়িত্বে থাকছেন অর্পিতা চট্টোপাধ্যায়। খুব শিগগিরই এর দৃশ্যধারণ শুরু করা হবে।

এর আগে ভারতের দুটি ওয়েব কনটেন্টের কাজ শেষ করেছেন আরিফিন শুভ। অরিন্দম শীলের ওয়েব সিনেমা ‘১৯ এপ্রিল’ ও রাহুল মুখার্জির সিরিজ ‘লহু’তে দেখা যাবে তাকে। ১৯ এপ্রিলের কাহিনি সত্তর দশকের একটি সত্য ঘটনা অবলম্বনে। শুভ ছাড়াও এতে অভিনয় করেছেন অঙ্কিতা চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, ইন্দ্রাশিস রায় প্রমুখ

অন্যদিকে পাহাড়ি অঞ্চলের গল্পে নির্মিত হয়েছে ‘লহু’। শুভ বিপরীতে আছেন সোহিনী সরকার। এ ছাড়া দেশে মুক্তির অপেক্ষায় রয়েছে শুভ অভিনীত দুটি সিনেমা— মিঠু খানের ‘নীলচক্র’ ও রায়হান রাফীর ‘নূর’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কলকাতার ওয়েব সিরিজে শুভ, সঙ্গী সৌরসেনী মিত্র

আপডেট টাইম : ১০:৫৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪