ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন সোনাক্ষীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
  • ১২২ বার

সাত বছরের প্রেমের সম্পর্কে থাকার পর গত ২৩ জুন সাত পাকে বাঁধা পড়েন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল। তবে বিয়ের মাত্র এক সপ্তাহের মধ্যেই হাসপাতালে ছুটতে হলো তাদের। এরপর থেকে নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন চলছে।

গত শুক্রবার বিকালে জহির-সোনাক্ষী হাসপাতালে যান। নবদম্পতির হাসপাতালে প্রবেশ করার ভিডিও ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি পাপারাজ্জিরা। সেই ভাইরাল ভিডিও ঘিরেই জল্পনা শুরু হয়েছে ‘সোনাক্ষী সিনহা কি অন্তঃসত্ত্বা?’

অনেকের ধারণা, ‘বিয়ের আগেই সম্ভবত গর্ভধারণ করেছেন অভিনেত্রী! ‘কারণ, গত রোববার নিজস্ব অ্যাপার্টমেন্টে শুধু প্রিয়জনদের সাক্ষী রেখেই আইনি বিয়ে সারেন একেবারে সাধারণভাবে। বিয়ের পোশাকেও আর পাঁচজন বলিউড নায়িকার মতো ফ্যাশন ডিজাইনারের পেছনে কাড়ি কাড়ি টাকা খরচ করেননি তিনি। মা পুনম সিনহার বিয়ের শাড়ি পরেই কাগুজে বিয়ে সারেন সোনাক্ষী।

এদিকে কেন বিয়ের এক সপ্তাহের মধ্যেই হাসপাতালে যেতে হলো সোনাক্ষীকে, সেই বিষয়ে জানা গেছে, বাবা শত্রুঘ্ন সিনহা রুটিন চেকআপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আর সেজন্যই নবদম্পতিকে সেখানে যেতে হয়।

লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন প্রবীণ অভিনেতা। সম্ভবত মেয়ের বিয়ের পর শারীরিক অসুস্থতার জন্যই সংসদে গিয়ে এখনো পর্যন্ত শপথ নিতে পারেননি শত্রুঘ্ন সিনহা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন সোনাক্ষীর

আপডেট টাইম : ১০:১৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪