ঢাকা ১০:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

রাজ আমার কাছে ফেরেশতা সমান’, কেন পরীর মুখে এ কথা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
  • ১৫৭ বার

প্রায় সময়ই শিরোনামে জায়গা করে নিয়ে থাকেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। গত বছর থেকেই তার জীবনে ঝড় কম নয়। স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই ছেলে রাজ্যকে নিয়ে নিজের মতো করে জীবনযাপন করছেন অভিনেত্রী।

রাজ-পরীমনির সম্পর্কের রসায়ন বোঝা বড় দায়। এই রাজের প্রশংসায় পঞ্চমুখ পরীমনি। পরক্ষণেই তার কড়া সমালোচনায় মুখর নায়িকা। ঈদুল আজহাকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে অতিথি হিসেবে হাজির হয়ে কথা বলে ফের আলোচনায় এসেছেন এ অভিনেত্রী।

একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হওয়ার পর রাজের সঙ্গে পুরনো কিছু ভিডিওর অংশ দেখানো হয় অভিনেত্রী পরীমনিকে। আর সেই ভিডিও দেখে আবেগে কেঁদে ফেলেন তিনি। চোখের পানি মুছে সামলে নেন নিজেকে।

অভিনেত্রী তারপর বলেন, এটা আমার জীবনের কিছু মিষ্টি মুহূর্তের অংশ। আমাকে যদি জীবনের তিনটি সেরা মুহূর্ত বাছাই করতে বলা হয়, তাহলে তার মধ্যে এই জার্নি একটি। সত্যি বলতে, রাজের সঙ্গে ওই সময়গুলো স্বপ্নের মতো কেটেছে আমার। ওই মানুষটা (রাজ) আমার কাছে ফেরেশতা সমান। তবে এখনকার মানুষটির (রাজ) সঙ্গে মেলালে হবে না। কেননা, ওই মানুষটির সঙ্গে বর্তমান মানুষটির কোনো মিল নেই। তারা আলাদা।

এছাড়া তাদের মধ্যে তৃতীয় কোনো মানুষের আগমন হয়েছিল কিনা বা তৃতীয় কারও জন্য সম্পর্কে বিচ্ছেদ হয়েছে কিনা―জানতে চাইলে পরীমনি বলেন, সেটা জানি না। আর এ নিয়ে কথা বলতে গেলে ফের বিচার-সালিশ হয়ে যাবে। এ জন্য এই ব্যাপারে আর কথা বলতে চাই না।

এই নায়িকা আরও বলেন, যদি আমাকে বলা হয়, জীবনের কোন মুহূর্তটা মমি করে রাখতে চান, তাহলে বলব আমার অন্তঃসত্ত্বার সময়টা। শুধু ওই সময় নয়, এই মানুষটির (রাজ) সঙ্গে কাটানো সময়ও।

২০২১ সালের ১৭ অক্টোবর শরিফুল রাজকে বিয়ে করেন পরীমনি। পরের বছরই তাদের সংসারে পুত্রসন্তান রাজ্যের আগমন হয়। কিন্তু হঠাৎ করেই ২০২৩ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

রাজ আমার কাছে ফেরেশতা সমান’, কেন পরীর মুখে এ কথা

আপডেট টাইম : ১০:৫০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪