ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বড় লোকের চাকর জামাই’ রিপন খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
  • ২৭৯ বার

এ প্রজন্মের চিত্রনায়ক রিপন খান। শোবিজে তার শুরু চলচ্চিত্র দিয়ে। বর্তমানে সিনেমা, নাটক, মিউজিক ভিডিও- সব ক্ষেত্রেই সমান বিচরণ এই অভিনেতার। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি রিপন নিজেকে ব্যস্ত করছেন ছোটপর্দায়। সম্প্রতি কয়েকটি ঈদের নাটকে অভিনয় করেছেন তিনি।

এরই মধ্যে রিপন শেষ করেছেন ‘বড় লোকের চাকর জামাই’ নামের একটি একক নাটকের শুটিং। এই নাটকের মাধ্যমে প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। নাটকটিতে রিপনের বিপরীতে অভিনয় করেছেন নওশীন নাহার। রাফি আহমেদের রচনায় নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মো. মিজানুর রহমান মিজান।
নাটকটি নিয়ে বেশ আশাবাদী এই অভিনেতা। তিনি বলেন, প্রতিটি অভিনয় শিল্পী কাজের মধ্যেই ডুবে থাকতে পছন্দ করে। আমিও তার ব্যতিক্রম না। আমি কাজপাগল মানুষ। তাই চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি এখন নাটকে নিয়মিত অভিনয় করছি। এখন থেকে নিয়মিত নাটকে অভিনয় করব।

নাটকটিতে আরো অভিনয় করেছেন রেশমা আহমেদ, মুকুল জামিল, তুহিন খান, রবিউল ইসলাম রবি প্রমুখ।

নির্মাতা জানান, ঈদ আয়োজনে নাটকটি কাকাতুয়া মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বড় লোকের চাকর জামাই’ রিপন খান

আপডেট টাইম : ১১:০১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪