ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুন গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
  • ২৩৪ বার

কুমিল্লা থেকে টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লায়লা আখতার ফারহাদের দায়ের করা ধর্ষণ মামলায় সোমবার (১০ জুন) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে রোববার (৯ জুন) প্রিন্স মামুনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লায়লা। এরপরই সোমবার রাতে কুমিল্লা পুলিশ তাকে গ্রেপ্তার করে। রাতেই তাকে ক্যান্টনমেন্ট থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার (১১ জুন) তাকে আদালতে হাজির করা হবে।

লায়লা আক্তার ফরহাদ অভিযোগ  করেন, প্রিন্স মামুনের সঙ্গে তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় তার। পরিচয়ের এক পর্যায়ে মামুন তাকে বিয়ে করবে মর্মে প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক স্থাপন করে। সে জানায় তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোন বাসা নেই। তাই মামুনকে তার বাসায় থাকার অনুমতি দেন।

তিনি মামলায় আরও বলেন, ২০২২ সালের ৭ জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে। ওইদিন থেকে একই রুমে আমার সঙ্গে থাকতে শুরু করে। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। মামুন আমার বাসায় থাকাকালে তার মা-বাবা মাঝেমধ্যে সেখানে এসে অবস্থান করত। মামুনকে একাধিকবার বিয়ের বিষয় বললে সে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকে। চলতি বছরের ১৪ মার্চ মামুন আবার ধর্ষণ করে। পরবর্তী সময়ে আমি তাকে বিয়ের বিষয় বললে সে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমাকে অশ্লীল ভাষায় গালমন্দ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুন গ্রেপ্তার

আপডেট টাইম : ১০:৫২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪