ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শাহরুখের লন্ডনের বিলাসবহুল বাড়ির মূল্য কত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
  • ২২২ বার

বলিউড কিং শাহরুখ খান। সিনেমায় অভিনয়ের জন্য মানুষের ভালোবাসা যেমন পেয়েছেন, তেমনি জিতেছেন অসংখ্য পুরস্কার। বিশ্বের শীর্ষ ধনী অভিনয়শিল্পীদের মধ্যে একজন তিনি। গত বছর দ্য ওয়ার্ল্ড অব স্ট্যাটিসটিকস বিশ্বের শীর্ষ ১০ ধনী অভিনেতার তালিকা প্রকাশ করে। এ তালিকায় চতুর্থ স্থানে ছিলেন শাহরুখ।

ভারত ছাড়াও দুবাই, মার্কিন যুক্তরাষ্ট্রে শাহরুখ খানের বিলাসবহুল বাড়ি রয়েছে। এসব বাড়ির ছবি প্রায়ই ভেসে বেড়ায় নেট দুনিয়ায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শাহরুখের লন্ডনের বাড়ির ছবি। এ নিয়ে জোর চর্চা চলছে। কিন্তু শাহরুখের বিলাসবহুল বাড়িটির মূল্য কত?

ভোগ ইন্ডিয়ার তথ্য অনুসারে, যুক্তরাজ্যে বিলাসবহুল বাড়ি রয়েছে শাহরুখ খানের। এটি সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনে অবস্থিত। কিন্তু এ বাড়ির ছবি সাধারণত শাহরুখ খানের পরিবারের কেউই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন না। সম্ভবত, নিরাপত্তজনিত কারণে এমনটা করেন তারা।

ভোগ ইন্ডিয়া শাহরুখের বাড়ির বাজার মূল্য প্রকাশ করেনি। তবে জিকিউ ইন্ডিয়ার তথ্য অনুসারে, শাহরুখ খানের বিলাসবহুল বাড়িটির মূল্য ১৮০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৫১ কোটি ৪২ লাখ টাকার বেশি)।

দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ সিনেমা দিয়ে গত বছরের শুরুতে প্রেক্ষাগৃহে ফিরেন শাহরুখ খান। তার রাজকীয় প্রত্যাবর্তন মুগ্ধ করে ভক্তদের। গত ৭ সেপ্টেম্বর মুক্তি পায় তার অভিনীত ‘জওয়ান’ সিনেমা। এটি মুক্তির পরও বক্স অফিসে ঝড়ে তুলেছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শাহরুখের লন্ডনের বিলাসবহুল বাড়ির মূল্য কত

আপডেট টাইম : ১১:০৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪