ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সালমানকে বিয়ে করতে ২৪ বছরের এক নারীর কাণ্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
  • ১৭০ বার

ভক্তদের বিচিত্র কর্মকাণ্ডে অনেকবার বিপাকে পড়েছেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। এবার পানভেলের ফার্ম হাউজে গিয়ে সালমানকে বিয়ের দাবিতে হুলুস্থুল কাণ্ড করলেন ২৪ বছর বয়সি এক নারী

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ওই নারী দিল্লির বাসিন্দা। পানভেলের ফার্ম হাউজে গিয়ে সালমান খানের সঙ্গে দেখা করতে চান এবং তাকে বিয়ে করতে চান। ওই সময়ে সালমান খান সেখানে ছিলেন না। পরে ওই গ্রামের বাসিন্দারা নারীর বক্তব্য ভিডিও করেন। পাশাপাশি পানভেলের তালুকা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মেয়েটিকে নিয়ে আসে। এরপর মেয়েটিকে সীল নামে একটি এনজিওর কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। কারণ মেয়েটি মানসিকভাবে অসুস্থ।

সীলের প্রতিষ্ঠাতা ও যাজক ফিলিপ টাইমস অব ইন্ডিয়াকে বলেন, “গত ২২ মে দিল্লির এই মেয়েটিকে আমাদের আশ্রয়ে আনা হয়েছিল। আমরা তার অবস্থা গুরুতর দেখতে পেয়েছি। সে আমাদের কথা শুনতে চাইছিল না। বরং বলছিল, ‘সালমান খানকে বিয়ে করতে চাই।’ পর্দায় সালমানকে দেখে মেয়েটি গভীরভাবে তার প্রেমে পড়েছে।”

মেয়েটির শারীরিক-মানসিক অবস্থা এখন স্থিতিশীল। তা জানিয়ে ফিলিপ বলেন, ‘আমরা মেয়েটিকে কালামবোলির এমজিএম হাসপাতালে ভর্তি করেছি। সেখানে তার মনোরোগের চিকিৎসা চলছে এবং মেয়েটির মাকে ডেকে আনা হয়েছে। মেয়েটির এমন কাণ্ডে তার পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছিল। কারণ মেয়েটি একা পানভেলে গিয়েছিল। আমরা হাসপাতালে ৮ দিন ধরে তার চিকিৎসা করছি। এখন মেয়েটি ভালো আছে এবং বাড়ি চলে যেতে পারবে।’

মেয়েটি সুস্থ হওয়ার পর তার কর্মকাণ্ড নিয়ে অনুতপ্ত। তিনি বলেন, ‘আমি ছোটবেলা থেকেই সালমান খানের সিনেমা দেখি। সরল মনে ভেবে নিই, আমি তাকে বিয়ে করব। পানভেলে যাওয়া এবং চিকিৎসার পর উপলদ্ধি করতে পেরেছি, আমার ভাবনা ভুল ছিল। সালমান খানের একটি জীবন আছে। তিনি তার জীবন যাপন করেন। সিনেমা এবং বাস্তবতা আলাদা বিষয়।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সালমানকে বিয়ে করতে ২৪ বছরের এক নারীর কাণ্ড

আপডেট টাইম : ০৬:১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪