ঢাকা ১০:১১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বিয়ে করছেন শুভমন? মুখ খুললেন ‘প্রেমিকা’ অভিনেত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
  • ১৩৫ বার

শচিন টেন্ডুলকরের মেয়ে সারার সঙ্গে ভারতীয় ক্রিকেট তারকা শুভমন গিলের প্রেম নিয়ে বিস্তর চর্চা হয়েছে এক সময়। এখনও তা নিয়ে চর্চা হয়। এর মধ্যেই জানা গিয়েছে, অভিনেত্রী ঋদ্ধিমা পণ্ডিতের প্রেমে পড়েছেন শুভমন। দুই তারকার চার হাত ডিসেম্বরেই নাকি এক হতে চলেছে। সেই জল্পনা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই।  খবর আনন্দবাজার অনলাইনের।

সারার সঙ্গে শুভমনের সম্পর্ক নিয়ে কেউই সরাসরি মুখ খোলেননি। তবে নাতাশা স্তানকোভিচ এবং হার্দিক পান্ডিয়ার বিচ্ছেদের জল্পনার মধ্যে শুভমনকে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

মূলত ছোটপর্দার অভিনেত্রী ঋদ্ধিমা। ‘বহু হামারি রজনীকান্ত’ সিরিয়ালে রজনীর চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন তিনি।

সমাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘আমার বিয়ে সম্পর্কে জানতে চেয়ে সাংবাদিকদের থেকে অনেক ফোন পেয়ে ঘুম ভেঙেছে। কিন্তু কিসের বিয়ে? আমি মোটেই বিয়ে করছি না। যদি এ রকম কিছু হয়, তা হলে সবার আগে আমি এগিয়ে এসে তা ঘোষণা করব। এ খবরের কোনো সত্যতা নেই।’

এক ওয়েবসাইটে ঋদ্ধিমা আরও বলেন, ‘কিছু মানুষের কল্পনার ফল এ খবর। কেউ কেউ গল্প তৈরি করে তা ভাইরাল করে দেয়। আমি ব্যক্তিগত ভাবে শুভমনকে চিনিও না। জঘন্য একটা খবর। সকাল থেকে শুভেচ্ছাবার্তা পেয়েছি। অস্বীকার করতে করতে আমি ক্লান্ত। তাই জন্য সমাজমাধ্যমে পোস্ট করে সবাইকে একসঙ্গে জানাতে বাধ্য হলাম।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বিয়ে করছেন শুভমন? মুখ খুললেন ‘প্রেমিকা’ অভিনেত্রী

আপডেট টাইম : ১০:৫২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪