ঢাকা ১০:১১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

হাওর অঞ্চলে মিঠামইন টানা দ্বিতীয়বার বিজয়ী আছিয়া আলম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
  • ১৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ মিঠামইন উপজেলা পরিষদ নির্বাচনে টানা দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আছিয়া আলম।

কেন্দ্র থেকে পাওয়া ফলাফল অনুযায়ী মোটরসাইকেল প্রতীক নিয়ে আছিয়া আলম পেয়েছেন ২৩ হাজার ৫৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বোরহান উদ্দিন চৌধুরী বুলবুল আনারস প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৫৬৪ ভোট।

হাওরের প্রথম নারী হিসেবে আছিয়া আলম ২০১৯ সালের মার্চে অনুষ্ঠিত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

এছাড়াও তিনি মিঠামইন সদর ইউপির প্রথম নারী ইউপি চেয়ারম্যান। মিঠামইন সদর ইউপির চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে তিনি শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত হয়েছিলেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, মিঠামইন উপজেলায় মোট ভোটার ১ লাখ ৫ হাজার ৫৫৬ জন। এর মধ্যে মোট পুরুষ ভোটার ৫৪ হাজার ৩৭১ জন। মোট মহিলা ভোটার ৫১ হাজার ১৮৫ জন। মোট ভোট কেন্দ্র ৪২ টি।

নবনির্বাচিত মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলম এক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমার এই বিজয় মিঠামইন উপজেলাবাসীর বিজয়। আমি সকল ভোটারের কাছে কৃতজ্ঞ। আগামী দিনে এই উপজেলার উন্নয়নে এবং এই উপজেলার সম্মানীত নাগরিকদের কল্যাণে কাজ করে যাব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

হাওর অঞ্চলে মিঠামইন টানা দ্বিতীয়বার বিজয়ী আছিয়া আলম

আপডেট টাইম : ০৫:০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪