ঢাকা ১০:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

মুগ্ধতা ছড়ালেন পরীমনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
  • ১৬৫ বার

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। ব্যক্তিজীবনের সুন্দর মুহুর্ত, ভাবনা, রাগ-ক্ষোভসহ নানা বিষয় এখানেই অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি।

প্রকৃতির সঙ্গে নিজের সৌন্দর্য্যকে ভাগ করে নিলেন এই নায়িকা। মনে রঙ লাগিয়ে কৃষ্ণচূড়ার সঙ্গে তুললেন ছবি; শেয়ার করলেন সামাজিক মাধ্যমে।

মঙ্গলবার পরীমনি তার ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে লিখেছেন, ‘কৃষ্ণচূড়ার আগুনে, লাগে রঙ ফাগুনে এই মনে, এই বনে।’

ছবিতে দেখা যায়, খোপায় কাঠগোলাপ, কানে কৃষ্ণচূড়া; নীল শাড়ীতে পাহাড়ি নারীদের সাজে পরীমনি। চোখ বন্ধ করে নাক গুঁজে রেখেছেন কৃষ্ণচূড়ায়। দৃশ্যত, লাল কৃষ্ণচূড়ার স্পর্শে রীতিমতো আগুনে জ্বলে উঠেছেন এই নায়িকা; ছড়িয়ে দিয়েছেন সৌন্দর্য্যের মুগ্ধতা।

ছবিটি সামাজিক মাধ্যমে শেয়ার করার পর ভক্তরা সেখানে তার রূপের প্রশংসা করতে শুরু করেন। কেউ কেউ লিখেছেন,  ‘এত্ত মানিয়েছে, প্রকৃতির মাঝে মিশে গেছেন ’, ‘ফুলের মতই সুন্দর তুমি, ’ । পরীমনির ছোঁয়ায় কৃষ্ণচূড়াগুলো ধন্য বলেও মন্তব্য করেছেন এক ভক্ত।

প্রসঙ্গত, বর্তমানে পরীমনি ব্যস্ত রয়েছেন ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এর শুটিংয়ে। সিরিজটি নির্মাণ করছেন ‘দেবী’খ্যাত নির্মাতা অনম বিশ্বাস, যেখানে পরীমনিকে দেখা যাবে সুপ্তি নামের একটি চরিত্রে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

মুগ্ধতা ছড়ালেন পরীমনি

আপডেট টাইম : ১০:৫০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪