ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

সুবর্ণচরে অস্ত্র ঠেকিয়ে বিধবাকে ধর্ষণ, গ্রেপ্তার ১

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪
  • ২৪৪ বার

নোয়াখালীর সুবর্ণচরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে স্বামী পরিত্যক্ত এক নারীকে (৫০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো. সেলিম ওরফে সেলিম ভাণ্ডারি (৪০) উপজেলার ধানের শীষ গ্রামের মৃত ফয়জুল হকের ছেলে।

সোমবার (২৭ মে) দুপুরের দিকে আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, ১০ বছর আগে ভিকটিমের সঙ্গে তার স্বামীর ছাড়াছাড়ি হয়ে যায়। তার দুই মেয়ের বিয়ে দেওয়ার কারণে তিনি বাড়িতে একা থাকতেন। এ সুযোগে শনিবার দিবাগত রাত ১টার দিকে সেলিম ভাণ্ডারি ওই নারীর ঘরে ঢুকে পড়েন। একপর্যায়ে দেশীয় অস্ত্রের মুখে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরবর্তীতে নির্যাতিত নারীর কান্না শুনে তার বাড়ির স্বজনরা এগিয়ে আসলে বিষয়টি জানাজানি হয়। তাৎক্ষণিক বিষয়টি অভিযুক্ত সেলিম ভাণ্ডারির ভাই আলা উদ্দিন কালুকে ভিকটিমের পরিবার জানালে তিনি তাদের হত্যার হুমকি দেন। পরে পুলিশ রোববার বিকেলে আসামিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রাম থেকে গ্রেপ্তার করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন

তিনি বলেন, ‘এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় সোমবার সকালে আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

সুবর্ণচরে অস্ত্র ঠেকিয়ে বিধবাকে ধর্ষণ, গ্রেপ্তার ১

আপডেট টাইম : ১০:৫৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪