ঢাকা ১০:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

‘ভাইরালের বাপ’ ‘ভাইরালের দাদা’ সেয়ানে সেয়ানে লড়াই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
  • ১৬০ বার

‘ভাইরালের বাপ শাহরিয়ার নাজিম জয় আর ভাইরালের দাদা জায়েদ খান’-মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমার প্রচারণায় এমনটাই বলা হয়েছিল। দুজনকে নিয়ে প্রায়ই আলোচনা-সমালোচনার ঝর ওঠে। তৈরি হয় নানা বির্তক। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দুজনের ভিডিও ক্লিপ। মাত্র ২৫ সেকেন্ডের সেই ভিডিও নেটিজেনরা তাদের ফেসবুক ওয়ালে শেয়ার করছেন।

কয়েকদিন আগে শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় ‘১৩টি প্রশ্ন’ নামে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন জায়েদ খান। সেখানে জায়েদ খানকে জয় প্রশ্ন করেন, ‘অনেকে বলে, জায়েদ খানকে ধইরা যদি ধুমসে পিটাইতে পারতাম তাহলে মনে খুব শান্তি পেতাম।’

উত্তরে জায়েদ বলেন, ‘এটা আপনার ব্যাপারেও শুনছি বিদেশে গেলে। বলছে এই বেহায়াডারে পিটাইতে পারেন? আমি বলেছি, পিটাইতে পারবো না। চ্যানেল আইয়ের ভিতরে থাকে। মারার সুযোগ নাই।’

এ সময় খানিকটা বিব্রত হন জয়। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য জয় জানতে চান, ‘এরকম শুনছেন?’ জায়েদ তখন বলেন, ‘অনেক। আপনার আমার সেইম কেস। আমারে যারা গালি দেয়, তারা আপনারেও গালি দেয়। আমাকে ফোন করে বলে যে, এই বেহায়া লোকের শো তে যাওয়া যাবে না। আমি বলেছি, ভাই আমিও আরেক বেহায়া। আমরা দুজনই বেহায়া।’

ভিডিওটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এই দুই অভিনেতাকে নিয়ে। অনেকে যেমন বিষয়টি নিয়ে নিছক মজা করছেন, অনেকে বিরক্তও হচ্ছেন। দুজন সম্পর্কে নেতিবাচক মন্তব্যও করছেন অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

‘ভাইরালের বাপ’ ‘ভাইরালের দাদা’ সেয়ানে সেয়ানে লড়াই

আপডেট টাইম : ১০:৫১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪