কানে ইতিহাস গড়ে পুরস্কার জিতলেন বাঙালী অভিনেত্রী
-
Reporter Name
-
আপডেট টাইম :
১১:৪৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
-
১১৭
বার
এ বছর কানের মঞ্চে বাংলার জয়জয়কার। বঙ্গতনয়ার হাত ধরে আরও একবার বিশ্ব মঞ্চে পৌঁছল বাংলা। কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেলেন অনসূয়া সেনগুপ্ত। তিনি ‘দ্য শেমলেস’ চলচ্চিত্রের ছবির এই সম্মান অর্জন করেছেন।
তিনিই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী বা সেরা অভিনেতার পুরস্কার পেলেন।কলকাতার মেয়ে অনসূয়া সেনগুপ্ত। এখানেই বড় হয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন তিনি।
ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন তিনি। কলকাতার লেক গার্ডেন্সে তার বাড়ি।কানে প্রশংসা কুড়ানো ‘দ্য শেমলেস’ সিনেমায় উঠে এসেছে একজন যৌনকর্মীর কথা। তিনি দিল্লির একটি পতিতাপল্লীতে একজন পুলিশকে হত্যা করে পালান।
সিনেমাটিতে অনসূয়ার অভিনয় মুগ্ধ করেছেন সমালোচকদের। এদিন এই অ্যাওয়ার্ড জয়ের পর অনসূয়া তার এই পুরস্কারকে উৎসর্গ করেছেন বিশ্বের সমস্ত প্রান্তিক গোষ্ঠীকে যাদের যে লড়াই করার কথা হয়তো ছিল না কিন্তু করতে হচ্ছে।এদিন নসূয়ার সঙ্গে ‘জুরি প্রাইজ’ পেয়েছেন বরিস লজকিনের‘ দ্য স্টোরি অব সুলেমান।’ কান ইউএন সার্টেন রিগার্ড প্রাইজ পেয়েছে হু গুয়ানের ‘ব্ল্যাক ডগ’ সিনেমাটি। ফলে সবটা মিলিয়ে যে এবার ভারতীয় সিনেমা আলাদা ভাবে কান চলচ্চিত্র উৎসবে নিজেদের ছাপ রেখেছে সেটা বলাই যায়।
Tag :