ঢাকা ১১:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সাবেক এমপি ও শিল্পপতি সেলিমা আহমাদ মারা গেছেন জিম লুকে গ্ল্যামার ও ফিটনেসে দুর্দান্ত কোয়েল মল্লিক যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও একটি ‘জটিল অধ্যায়ের’ সূচনা : ইরান প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্যে উত্তপ্ত সংসদ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, দেওয়া হলো গার্ড অব অনার ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির

প্রভাসের সিনেমার প্রচারে ব্যয় প্রায় শতকোটি টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
  • ১২১ বার

দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা প্রভাসের পরবর্তী সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। নাগ অশ্বিন পরিচালিত এ সিনেমায় তার সহশিল্পী হিসেবে রয়েছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানির মতো শিল্পীরা। করোনা সংকটসহ নানা কারণে পিছিয়েছে ৬০০ কোটি রুপি বাজেটের এ সিনেমার মুক্তি। সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।

চলতি বছরে মুক্তির অপেক্ষায় থাকা দক্ষিণী সিনেমার মধ্যে অন্যতম ‘কল্কি ২৮৯৮ এডি’। মুক্তিকে সামনে রেখে প্রচারের কাজও শুরু করেছেন। গুঞ্জন রয়েছে, সিনেমাটির প্রচারের জন্য মোটা অঙ্কের অর্থ ব্যয় করছেন নির্মাতারা।

সিয়াসাত ডটকমের তথ্যানুসারে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একটি ম্যাচ চলাকালীন ১২ সেকেন্ড দৈর্ঘ্যের একটি বিজ্ঞাপনের জন্য ৩ কোটি রুপি ব্যয় করেছেন ‘কল্কি’ সিনেমার প্রযোজকরা। সিনেমাটির প্রচারের জন্য মোট ৪০-৬০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫৬ কোটি ৩২ লাখ টাকা থেকে ৮৪ কোটি ৪৮ লাখ টাকার বেশি) ব্যয়ের পরিকল্পনা করেছেন নির্মাতারা।

বৈজ্ঞানিক কল্পকাহিনি নিয়ে চলচ্চিত্রটি তৈরি করেছেন পরিচালক নাগ অশ্বিন। সিনেমাটির প্রথম ঝলকে প্রভাসকে একেবারে অচেনা লুকে দেখা গেছে। মনে করা হচ্ছে, সিনেমার গল্প ভবিষ্যৎকে কেন্দ্র করে। যার সময়কাল ২৮৯৮ সাল। প্রথম ঝলক দেখে অনেকেরই ধারণা, এই সিনেমা টাইম ট্রাভেলের গল্প বলবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রভাসের সিনেমার প্রচারে ব্যয় প্রায় শতকোটি টাকা

আপডেট টাইম : ১০:৪৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪