ঢাকা ১০:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

যে চরিত্র করতে গিয়ে সমস্যায় পড়েছেন পরীমনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
  • ১১৮ বার
তিনি সবসময় আলোচিত। কখনো অভিনয় দিয়ে। কখনো ব্যক্তিগত জীবন নিয়ে। তিনি পরীমনি।

নানা ঘটনায় সবসময় আলোচনায় মুখর থাকেন তিনি। নিজের আবেগ আর অনুভুতি নিয়ে প্রায়ই পোস্ট দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কদিন আগে কলকাতার একটি ছবিতে অভিনয় করে এসেছেন। ডুবে ছিলেন সেই সিনেমার চরিত্রে।
কদিন আগে সন্তান দত্তক নিয়েও আলোচনা এসেছেন এই অভিনেত্রী। ছেলে পদ্মর সঙ্গে এবার একটি মেয়ের মা হয়েছেন। মেয়ের নাম রেখেছেন প্রিয়ম।এবার তিনি ডুবে আছেন নতুন ওয়েব সিরিজ ‘রঙ্গিলা কিতাব’ এর নতুন চরিত্রে।

বেশ কয়েকদিন ধরেই শুটিং লোকেশনের ছবি দিচ্ছেন এই নায়িকা। কাল দিলেন কলাককুশলীদের সঙ্গে একটি সেলফি ভিডিও।ক্যাপশনে জুড়ে দিলেন সুপ্তি নামের এক চরিত্রে ডুবে থাকার গল্প। তিনি লেখেন, ‘চরিত্র হয়ে কাজ করলে কিছু সমস্যা আছে। যেমন এই সুপ্তির মতন চরিত্রটা! বাড়ি ফিরেও সুপ্তি আমায় মিস করায় .. তার বেদনা, কষ্ট, অভিমান, বুকের ভিতর দমে যাওয়া আর্তনাদ সবকিছু কেমন মায়া মায়া আবেশ হয়ে আমার সাথে রয়ে যেতে চায়।

সুপ্তি আমার অনেকটা ভালোবাসার চরিত্র হয়ে গেছে। আশা করছি রঙ্গিলা কিতাব রিলিজ হলে সবার ভালোবাসা পাবো।  কি অসাধারন একটা টিম এর সাথে কাজ হলো। আমি সবার প্রতি কৃতজ্ঞ।’

কাজ পাগল পরীমনি সবসময় নতুন নতুন চরিত্র খোঁজেন। নতুন চরিত্র পেলে সেটাতে ডুবে থাকেন। তারপর আস্তে ধীরে খোলস ছেড়ে বেড়িয়ে বলে যান সেই চরিত্রের গল্প।

বলে রাখা ভালো, ওটিটি প্লাটফর্ম হইচই এর জন্য কিঙ্কর আহসানের উপন্যাস রঙ্গিলা কিতাব থেকে একই শিরোনামে ওয়েব সিরিজ বানাচ্ছেন অনম বিশ্বাস। পরীমনি ছাড়াও এতে অভিনয় করেছেন বেশ কয়েকজন অভিনয়শিল্পী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

যে চরিত্র করতে গিয়ে সমস্যায় পড়েছেন পরীমনি

আপডেট টাইম : ০৬:২১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪