ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নিজের পছন্দ হলেও শাহরুখের ভয়ে যে কাজ করেন না গৌরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
  • ১৮১ বার
প্রথম দেখাতেই প্রেম! তারপর নিজের প্রিয় মানুষটিকে পাওয়ার জন্য অবিরাম ছুটে চলা। শেষ পর্যন্ত তাকে নিজের করে পাওয়া। বলছিলাম শাহরুখ খানের কথা। নিজের প্রথম প্রেম গৌরী খানকে অনেকটা ফিল্মি স্টাইলেই জীবনসঙ্গী করেছেন কিং খান।

গৌরীও শাহরুখের প্রস্তাব ফিরিয়ে দেননি। দুই ধর্মের মানুষ হয়েও দীর্ঘ তিন যুগ ধরে তারা বাস করছেন পরম ভালোবাসায়। শাহরুখ যেমন নিজের সব পদক্ষেপে গৌরীর পরামর্শ নিতে ভোলেন না, তেমনি গৌরীও শাহরুখের পছন্দের বাইরে কিছুই করেন না। এমনকী শাহরুখের পছন্দ নয় বলে নিজের অনেক পছন্দও ত্যাগ করেছেন তিনি।
একাধিক ভারতীয় প্রতিবেদন অনুসারে, গৌরী খান নাকি সাদা শার্ট পরলে বেজায় রেগে যেতেন শাহরুখ। আর সেই পোশাক আজও তাই খুব একটা ইচ্ছে হলেও পরেন না গৌরী। তাই গৌরীকে খুব একটা সাদা পোশাকে দেখাও যায় না। বিশেষ করে সাদা শার্টে গৌরীর উপস্থিতি একেবারেই বিরল।

এর আগে কফি উইথ করণ শো’তে এসে নিজের ফ্যাশন নিয়ে কথা বলেছিলেন গৌরী খান। বাড়িতে সুহানা থাকলেও গৌরী খানের ফ্যাশন গুরু হলেন ছেলে আরিয়ান খান। কোনটা ট্রেন্ড, মা কোনটা পরবে, সব সময় আরিয়ানই স্থির করে থাকেন। আরিয়ানের ফ্যাশন সম্পর্কে জ্ঞান প্রচুর। ফলে সে যাই বলে একবাক্যে মেনে নিয়ে থাকেন গৌরী খান।

ছেলের সঙ্গে গৌরী খানের বন্ডিং ভীষণ ভাল। তবে শাহরুখ খানও গৌরী খানের বিষয় ভীষণ সচেতন। বিশেষ করে প্রসঙ্গ যদি হয় ফ্যাশন। গৌরী খানকে তিনি পরামর্শ দিতে কখনও ভোলেন না।গৌরীকে একটি পার্টিতে প্রথম দেখেছিলেন শাহরুখ খান। কিছুদিনের মধ্যে আলাপও হয়েছিল। তবে একদিন গৌরী দিল্লি ছেড়ে চলে আসেন মুম্বাইয়ে। তখন তাকে খুঁজতে মাত্র ৪০০ টাকা পকেটে নিয়ে দিল্লি ছেড়েছিলেন তিনি। এরপরের গল্প সবার জানা। একদিকে ভালোবাসার মানুষটিকে পাবার সব চেষ্টাই করেছেন, অন্যদিকে নিজের ক্যারিয়ারও এগিয়ে নিয়েছেন সমানতালে। আর আজ তিনি বলিউড বাদশা। গৌরীও রয়েছেন শাহরুখের সফলতার প্রতিটি সিড়িতে অনুপ্রেরণা হয়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নিজের পছন্দ হলেও শাহরুখের ভয়ে যে কাজ করেন না গৌরী

আপডেট টাইম : ০৬:১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪