ঢাকা ১১:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সাবেক এমপি ও শিল্পপতি সেলিমা আহমাদ মারা গেছেন জিম লুকে গ্ল্যামার ও ফিটনেসে দুর্দান্ত কোয়েল মল্লিক যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও একটি ‘জটিল অধ্যায়ের’ সূচনা : ইরান প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্যে উত্তপ্ত সংসদ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, দেওয়া হলো গার্ড অব অনার ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির

ডিপজল-মিশার বিরুদ্ধে নিপুণের রিটের শুনানি পেছাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
  • ১৪৭ বার

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৯ এপ্রিল। এতে মিশা-ডিপজল প্যানেলের অধিকাংশই জয়লাভ করেন। ভোটের ফল প্রকাশের পর নির্বাচিত কমিটিকে ফুলের মালা দিয়ে স্বাগত জানাতে দেখা যায় সম্পাদক পদে পরাজিত প্রার্থী নিপুণকে। তবে এক মাস না পেরোতেই এ কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন এই অভিনেত্রী।

গত বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে নিপুণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় রিট আবেদন করেন।
রিটে মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়। একই সঙ্গে নির্বাচনের অনিয়ম তদন্তের দাবি করা হয়।

আদালতে নিপুণের রিট, কড়া বার্তা মিশার

রোববার নিপুণের আইনজীবী পলাশ আদালতে দাবি করেন, শিল্পী সমিতির নির্বাচনে অবৈধ টাকার খেলা হয়েছে। তাই এ কমিটির বিরুদ্ধে রিট করা হয়েছে।
তবে নিপুণ দেশে না থাকায় ডিপজল-মিশা কমিটির বিরুদ্ধে করা রিট শুনানির তারিখ পেছানো হয়েছে বলেও জানান আইনজীবী পলাশ।

গত ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০ এপ্রিল সকালে শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

এ নির্বাচনের ফলাফলে সভাপতি পদে ১৭০ ভোট পাওয়া মাহমুদ কলিকে হারিয়ে মিশা সওদাগর ২৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে সম্পাদক পদে ২২৫ ভোট পাওয়া ডিপজলের কাছে নিপুণ ২০৯ ভোট পেয়ে হেরে যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ডিপজল-মিশার বিরুদ্ধে নিপুণের রিটের শুনানি পেছাল

আপডেট টাইম : ০৬:৫৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪