ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জিম লুকে গ্ল্যামার ও ফিটনেসে দুর্দান্ত কোয়েল মল্লিক যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও একটি ‘জটিল অধ্যায়ের’ সূচনা : ইরান প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্যে উত্তপ্ত সংসদ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, দেওয়া হলো গার্ড অব অনার ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

দীর্ঘদিন পর নিজের ভুল স্বীকার করে সামান্থাকে নিয়ে যা বললেন নাগা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
  • ১২৭ বার

ভারতের দক্ষিণের আলোচিত তারকা দম্পতি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্যের বিয়ে বিচ্ছেদ ভক্তদের হতাশ করেছিল। গত বছরের অক্টোবরে এক যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন এই জুটি। তবে কেন তারা বিচ্ছেদের পথ বেছে নিয়েছিলেন—সেটা অনুরাগীদের কাছে আজও অজানা।

এদিকে বিচ্ছেদের এতদিন পর সামান্থাকে নিয়ে মুখ খুললেন সাবেক স্বামী। নাগা জানিয়েছেন, তিনি সামান্থাকে ঠকিয়েছেন।

সম্প্রতি সামাজিকমাধ্যমে নাগা চৈতন্যর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে নাগা বলেছেন, একটাই জীবন সব রকম অভিজ্ঞতা থাকা দরকার। তবে এখন বয়স হয়েছে। নিজেকে বুঝেছি। তাই এখন সেটল ডাউন করতে চাই। তবে হ্যাঁ, সম্পর্কে থাকার সময় আমি ঠকিয়েছি।

২০১৭ সালে রূপকথার বিয়েতে সাত পাকে বাঁধা পড়েছিলেন সামান্থা ও নাগা চৈতন্য। হিন্দু মতে দুই তারকার বিয়ে তো হয়েছিলই। পরে খ্রিস্টান মতেও বিয়ে হয় তাদের। সামান্থা সোশ্যাল মিডিয়ায় পদবী বদলে আক্কিনেনি করার সঙ্গে সঙ্গে নেটপাড়ায় ঝড় ওঠে।

কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের ঠিক চার বছর পর সামান্থা নেটিজেনদের আভাস দেন নাগার সঙ্গে তার সম্পর্কে চিড় ধরেছে। প্রথমে পদবী থেকে আক্কিনেনি সরিয়ে দেন তিনি। শেষ অবধি গত ২ অক্টোবর আলাদা হয়ে যায় এই জুটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জিম লুকে গ্ল্যামার ও ফিটনেসে দুর্দান্ত কোয়েল মল্লিক

দীর্ঘদিন পর নিজের ভুল স্বীকার করে সামান্থাকে নিয়ে যা বললেন নাগা

আপডেট টাইম : ১১:১৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১ মে ২০২৪