ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মিস ইউনিভার্সের মঞ্চে লড়বেন ৬০ বছর বয়সী আর্জেন্টাইন সুন্দরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
  • ১৮৪ বার

৬০ বছর বয়সে সেরা সুন্দরী হিসেবে মুকুট জিতে ইতিহাস গড়লেন আর্জেন্টাইন নারী আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজ। বুধবার তিনি বুয়েনস এইরেস প্রদেশের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরা সুন্দরীর খেতাব জিতেছেন।

রদ্রিগেজ শুধু বিউটি কুইন নন, পেশায় তিনি সাংবাদিক এবং আইনজীবী। তিনিই বিশ্বের প্রথম নারী যিনি ৬০ বছর বয়সে কোনও সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হলেন। বয়স শুধুই সংখ্যা মাত্র, তা নিয়ে বিশ্ববাসীকে প্রমাণ করে দেখালেন।

মুকুট জিতে তিনি বলেন, ‘ সৌন্দর্য প্রতিযোগিতায় এই নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পেরে আমি রোমাঞ্চিত। আমরা একটি নতুন অধ্যায় উন্মোচন করেছি যেখানে নারীদের শারীরিক সৌন্দর্য নয়, মূল্যবোধ দিয়ে বিচার করা হয়।

আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের পরবর্তী লক্ষ্য মিস ইউনিভার্স ওয়ার্ল্ডে অংশ নেওয়া। যা চলতি বছর সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ অনুষ্ঠিত হবে মেক্সিকোতে।

এবছর ইউনিভার্স প্রতিযোগী হাইতি ক্রুজ নিয়েও আলোচনা হচ্ছে, যার বয়স ৪৭। তিনি চলতি বছর ডমিনিকান রিপাবলিকের হয়ে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেবেন।

মিস ইউনিভার্স কর্তৃপক্ষ গত বছর ঘোষণা দিয়েছে যে প্রতিযোগীদের জন্য কোনো বয়স সীমা রাখা হবে না। ১৮ বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সী নারীই অংশ নিতে পারবেন এই প্রতিযোগিতায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মিস ইউনিভার্সের মঞ্চে লড়বেন ৬০ বছর বয়সী আর্জেন্টাইন সুন্দরী

আপডেট টাইম : ১০:৫৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪