ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রাজকুমার দেখতে সবচেয়ে বেশি দর্শক ভিড় করেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
  • ১৩৪ বার

দেশসেরা চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ সিনেমা ঈদুল ফিতরের দিন থেকে এখনো প্রেক্ষাগৃহে রাজত্ব করছে। বিশেষ করে সিনেপ্লেক্সে সবচেয়ে বেশি আয় করছে এটি। সিনেপ্লেক্সের বাইরে শতাধিক সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পায় হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’।

মুক্তির দিন থেকেই সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি নিয়ে শাকিব ভক্তদের মধ্যে বাড়তি উন্মাদনা দেখা যায়। আরশাদ আদনান প্রযোজিত ‘রাজকুমার’ সিনেমা সিনেপ্লেক্সে মুক্তি পাওয়া ৮ সিনেমার মধ্যে সর্বাধিক দর্শক টেনেছে। এমনটাই জানিয়েছেন স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

মুক্তির ১০ দিনের মাথায় প্রথম সপ্তাহে প্রদর্শিত সিনেমাগুলোর শীর্ষ অবস্থান উল্লেখ করে  ফেসবুক পোস্ট দিয়েছেন স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। এতে তারা জানান, ‘রাজকুমার’ দেখতে সবচেয়ে বেশি দর্শক ভিড় করেছে। বিক্রি হয়েছে অগ্রিম টিকিট। শুধু তাই নয়, মুক্তির দিন থেকে গত ২১ এপ্রিল পর্যন্ত ৮টি বাংলা সিনেমার মধ্যে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তকমাও ‘রাজকুমার’ সিনেমার দখলে।

সোমবার সিনেপ্লেক্সের সিনিয়র বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, ৮টি বাংলা সিনেমার মধ্যে সবচেয়ে ভালো যাচ্ছে ‘রাজকুমার’। দিনের অন্যান্য সময়ে মোটামুটি ভালো দর্শক আসছে এবং বিকেলে ও সন্ধ্যার শো মোটামুটি হাউজফুল যাচ্ছে। আশা করছি, এ সপ্তাহ এবং আগামীতে ‘রাজকুমার’ ভালো যাবে।

সিনেমাটিতে শাকিবের নায়িকা যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে সিনেমাটি দেশজুড়ে সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

‘রাজকুমার’ কেবল বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পায়। দেশের পাবনা, ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, সাজেক এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সিনেমাটির শুটিং হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রাজকুমার দেখতে সবচেয়ে বেশি দর্শক ভিড় করেছে

আপডেট টাইম : ০৮:১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪