ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

কক্সবাজারে ২ কেজি ক্রিস্টাল মেথসহ আটক ১

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
  • ১৭২ বার

কক্সবাজারের রামুতে ২ কেজি ক্রিস্টাল মেথসহ একজনকে আটক করেছে বিজিবি। বুধবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।

আটক ছাইন মং থোয়াই মার্মা (১৮) বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বৈদ্যপাড়ার মংছাইন মার্মার ছেলে।

বিজিবি রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ছৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের বড় একটি চালান বিজিবির মরিচ্যা যৌথ তল্লাশি চৌকি অতিক্রম করবে। এ খবরের ভিত্তিতে বিজিবির সদস্যরা তল্লাশি জোরদার করে। একপর্যায়ে কক্সবাজারমুখী যাত্রীবাহী একটি অটোরিকশা সেখানে পৌঁছালে থামার জন্য নির্দেশ দেওয়া হয়। পরে বিজিবির সদস্যরা গাড়িতে তল্লাশি চালায়। এ সময় গাড়িতে যাত্রীর বেশে থাকা এক যুবকের আচরণ ও কথাবার্তা সন্দেহজনক মনে হলে তার দেহ তল্লাশি করা হয়। সেসময় যুবকের সঙ্গে থাকা একটি শপিং ব্যাগের ভেতর ২ কেজি ক্রিস্টাল মেথ পাওয়া যায়। আটক যুবকের বিরুদ্ধে রামু থানায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

কক্সবাজারে ২ কেজি ক্রিস্টাল মেথসহ আটক ১

আপডেট টাইম : ১০:৫৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪