ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

‘ফিতা কাটা’ নিয়ে সমালোচনার জবাব দিলেন অপু বিশ্বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪
  • ১৫৭ বার

ঢালিউড কুইনখ্যাত নায়িকা অপু বিশ্বাস বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে ফিতা কেটে থাকেন। এতে অনেক আলোচনা সমালোচনার মধ্যে পড়েন এই নায়িকা। তবে ঈদুল ফিতর পরবর্তী এক অনুষ্ঠানে অংশ নিয়ে সমালোচকদের একহাত নিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে কেন অপুকে ‘ফিতা কাটা নায়িকা’ বলা হয়? এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, যাদেরকে এই বিষয়ে জবাব দেব তাদের তো আসলেই আমার কথা শোনার মতো যোগ্যতাই নেই।

তারপরও বলছি- একজন অভিনেতা-অভিনেত্রীর কাজই হচ্ছে মানুষকে বিনোদন দেওয়া। একজন অপু বিশ্বাসের ক্যারিয়ারের খুব অল্প দিনের নয়। অনেক পথ পেরিয়ে আমি এখানে এসেছি। আমি এ অঙ্গনে এসেই যে নায়িকা হয়ে গেছি- তা কিন্তু নয়। অনেক উত্থান-পতন পেরিয়ে আমি কিন্তু নায়িকা হয়েছি। আমাকে নিয়ে যারা এ ধরনের মন্তব্য করছে, আমি বলব- তারা না বুঝেই এসব করছে। শুধু আমি নয়, এটা অনেকেই করে। এটা (ফিতা কাটা) তো কাজ। এটা না করার কিছু নেই’।

অপু আরও বলেন, আমাকে এসব অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয় প্রচারণার জন্য। আমি গেলে তাদের প্রচারণাটা বেশি হয়। ফলে মানুষের চোখে পড়ে। অন্যরা তো এমন কাজের সুযোগ পান না। অন্যদের নিলে তো এমন প্রচারণা হয় না। তাদেরকে তো কেউ চায় না। ফলে এসব মানুষ আমাকে নিয়ে এমন নেগেটিভ মন্তব্য করে।

শুধু তা-ই নয়, আমাকে নিয়ে কথা বলে অনেকেই ভাইরাল হতে চায়। যাহোক এসব কথায় আমি কান দিতে চাই না। এসব কথা নিয়ে ভাবার সময় আমার নেই। আমি আমার কাজ দিয়ে এগিয়ে যেতে চাই।
 
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

‘ফিতা কাটা’ নিয়ে সমালোচনার জবাব দিলেন অপু বিশ্বাস

আপডেট টাইম : ০৬:৫২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪