ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

রাষ্ট্রপতির কাছে তিন দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০১৬
  • ৫১৩ বার

সুরিনাম, আইভরিকোস্ট ও কম্বোডিয়ার নতুন রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে পৃথকভাবে তাদের পরিচয়পত্র পেশ করেছেন।

বুধবার বিকেলে বঙ্গভবনে এ পরিচয়পত্র পেশ করেন তারা। এই অনাবাসিক রাষ্ট্রদূতরা হচ্ছেন সুরিনামের আশনা ওয়ানদানি রাধা কানহাই, আইভরিকোস্টের সেইনি টিয়েমেলি এবং কম্বোডিয়ার পিচকুন পানহা।

রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে তাদের দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন আব্দুল হামিদ। তাদের স্ব স্ব দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে তারা ভূমিকা পালন করবেন বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি হামিদ বলেন, বাংলাদেশ এবং এসব দেশের অনেক সম্ভাবনাময় খাত রয়েছে। এসব খাত যথাযথভাবে কাজে লাগানো গেলে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি পাবে বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ এখন উচুমানের ওষুধ, সিরামিক এবং তৈরি পোশাক উৎপাদন করছে। এসব পণ্যের দামও কম। তিনি এসব পণ্য বাংলাদেশ থেকে আমদানি করার জন্য রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রদূতরা বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে তারা প্রচেষ্টা চালাবেন এবং দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

এর আগে রাষ্ট্রদূতরা বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্ট তাদেরকে পৃথকভাবে গার্ড অব অনার প্রদান করেন।
সূত্র: বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

রাষ্ট্রপতির কাছে তিন দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

আপডেট টাইম : ০৭:২১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০১৬