ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ও সাকি সাকি’ গান: এখনো ফিজিওথেরাপি নেন নোরা ফাতেহি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
  • ১৪০ বার

বলিউড অভিনেত্রী-ড্যান্সার নোরা ফাতেহি। কেবল আইটেম গানে পারফর্ম করেই জনপ্রিয় হওয়া যায়, তার সবচেয়ে ভালো উদাহরণ তিনি। মরোক্কান-কানাডিয়ান সুন্দরী নোরা ফাতেহি বেশ কিছু জনপ্রিয় গানে কোমর দুলিয়ে নজর কাড়েন। এ তালিকায় রয়েছে— ‘দিলবার’, ‘কোমরিয়া’, ‘ও সাকি সাকি’, ‘গারমি’ প্রভৃতি।

২০১৯ সালের আগস্টে মুক্তি পায় ‘বাটলা হাউজ’ সিনেমা। এতে ব্যবহার করা হয় ‘ও সাকি সাকি’ গান। এ গানে পারফর্ম করেন নোরা। এ গানে নেচে করতালি যেমন পেয়েছেন, তেমনি এখনো তাকে মাশুল দিতে হচ্ছে।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে নোরা ফাতেহি বলেন, ‘‘ও সাকি সাকি’ গানের হুক স্টেপ খুবই কঠিন ছিল। সুতরাং আমি অনেক অনুশীলন করেছিলাম। শুটিংয়ের পরে স্টেজ শোয়ে এ গানে নিয়মিত পারফর্ম করেছি। ‘ও সাকি সাকি’ গানের স্টেপ এতটাই কঠিন ছিল যে, গানটি মুক্তির পর পাঁচ বছর কেটে গেছে। কিন্তু এখনো আমাকে ফিজিওথেরাপি নিতে হয়।’

‘এটি আমার অন্যতম প্রিয় স্টেপ। আমি মনে করি, এ স্টেপের মাঝে মানুষ নিজেকে হারিয়ে ফেলে। মানুষ বলে, সে (নোরা) কী করছে? পাগল নাকি! এটি মানুষেকে নাচে আগ্রহী করে তুলে।’ বলেন নোরা ফাতেহি।

নোরা ফাতেহি কেবল আইটেম গানেই সীমাবদ্ধ নেই। অভিনয়েও সরব হয়েছেন। চলতি বছরের মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ক্র্যাক’। আদিত্য দত্ত পরিচালিত এ সিনেমার প্রধান চরিত্রের অভিনয় করেন— অর্জুন রাম পাল, বিদ্যুৎ জামাল ও নোরা ফাতেহি। তা ছাড়াও বেশ কটি সিনেমার কাজ তার হাতে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ও সাকি সাকি’ গান: এখনো ফিজিওথেরাপি নেন নোরা ফাতেহি

আপডেট টাইম : ১১:৪১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪