ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিয়ের পর ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার ইঙ্গিত পূজা চেরির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
  • ১৪৫ বার

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি কিছুদিন আগে মাকে হারিয়েছেন। এরই মধ্যে এবারের ঈদেই মুক্তি পেতে চলেছে অভিনেত্রীর ‘লিপস্টিক’ সিনেমা। যেখানে অভিনেতা আদর আজাদের বিপরীতে অভিনয় করেছেন তিনি।
মায়ের মৃত্যুর পর সিনেমা ও ঈদ নিয়ে খুব একটা উচ্ছ্বাসিত নন পূজা। তবুও ছবির প্রচারে নামতে হয়েছে তাকে।

কারণ এই নায়িকা মনে করেন, অভিনয় তার পেশা। যেখানে সফল হলে প্রয়াত মা খুশি হবেন।

পূজা বলেন, এবারের ঈদেও সিনেমা মুক্তি পাচ্ছে আমার বিষয়টি যেমন আনন্দের। তেমনই কষ্টের। কারণ এই ঈদে আমার মা নেই। তার পরও অভিনয় এবং সিনেমার প্রমোশনে আমাকে যেতে হবে। এটা আমার পেশা—যে পেশায় সফলতা এলে আম্মু সবচেয়ে বেশি খুশি হবে। তাই তার স্বপ্ন পূরণে আমি কাজটি মন দিয়ে করতে চাই।

মায়ের মৃত্যুর পর পূজার কাছে এখন তার পরিবারই সব। পরিবার চাইলে বিয়ের পর সিনেমাজগত ছেড়ে দিতেও রাজি তিনি।

অভিনেত্রী বলেন, আমার মায়ের ইচ্ছে ছিল নায়িকা হওয়ার। তিনি হতে পারেননি, আমাকে বানিয়েছেন। তবে এখন মা নেই। আমার পরিবারই সব। তারা চাইলে বিয়ে করে ইন্ডাস্ট্রি ছেড়ে দেব আমি। তাদের চাওয়ার ওপরই আমার সব। এ ছাড়া এই ঈদে আমার কোনো আনন্দ নেই, শপিং নেই। সিনেমার প্রচারে বের হবো। এরপর আবার বাসায় চলে যাব।

রোমান্টিক থ্রিলার গল্পে নির্মিতি সিনেমা লিপস্টিক। গল্পে দেখা যাবে ঢাকার অদূরে অবস্থিত এক গ্রামের কিশোরী বুচি। চোখে-মুখে তার নায়িকা হওয়ার স্বপ্ন। সে উদ্দেশেই ঢাকায় আসা তার। সব আনুষ্ঠানিকতা প্রায় সম্পন্ন। এখন শুধু নায়িকা হওয়াটাই বাকি। নায়িকা হয়েও যান। এরপরই শুরু হয় অন্য এক জীবন।

সিনেমায় বুচি চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। তার নায়ক হিসেবে রয়েছেন আদর আজাদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিয়ের পর ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার ইঙ্গিত পূজা চেরির

আপডেট টাইম : ০৭:০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪