ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

‘সিনেমার গল্প-নির্মাণে কিছুটা উন্নতি হলেও অশ্লীলতা বেড়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৩:০০ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
  • ১৯৩ বার

সত্তর ও আশির দশকের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা। অভিনয়গুণে দর্শক মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। ঢালিউড চলচ্চিত্রের সংকটময় এই দিনে দীর্ঘদিন ববিতাকে রুপালি পর্দায় দেখছেন না তার ভক্তরা। এখন অভিনয় থেকে অনেকটাই দূরে রয়েছেন তিনি। বেশিরভাগ সময় থাকেন কানাডা অথবা আমেরিকায়। সুযোগ পেলে ছুটে আসেন জন্মভূমিতে।  কিছুদিন আগে দেশে ফিরেছেন এই জীবন্ত কিংবদন্তি।

দেশে ফিরে আত্মীয় স্বজনদের সঙ্গে বেশ ভালো  সময় কাটাচ্ছেন তিনি। কোরবানি ঈদের পর বিদেশে পাড়ি জমাবেন বলে জানান ববিতা। এই সময়ের সিনেমা নিয়ে তার ধারণা খুব একটা সুখকর নয়। বর্তমান সময়ের চলচ্চিত্রে অশ্লীলতা খুঁজে পান এই নন্দিত নায়িকা।

দেশের বর্তমান সিনেমা নিয়ে ববিতা বলেন, এখন খুব একটা সিনেমা দেখা হয় না। মাঝেমধ্যে দুয়েকটি কাজ দেখেছি। তা দেখে মনে হয়েছে গল্প ও নির্মাণে কিছুটা উন্নতি হলেও অশ্লীলতা বেড়ে গেছে। কারণ সুড়সুড়ি টাইপের অভিনয় দেখে তো আমি অভ্যস্ত নই। তাই আর সেভাবে সিনেমা দেখা হয় না।

২৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন ববিতা। পরপর তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে রেকর্ড গড়েছেন। সর্বশেষ তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পেয়েছেন। ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় ববিতাকে শেষবার দেখা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

‘সিনেমার গল্প-নির্মাণে কিছুটা উন্নতি হলেও অশ্লীলতা বেড়েছে

আপডেট টাইম : ০৭:৪৩:০০ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪