ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কলকাতায় আমাকে সৃজিতের স্ত্রী হিসেবে দেখে, এটা দুঃখজনক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫০:৪২ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
  • ১৪৬ বার

ভারতীয় বাংলা সিনেমার গুণী নির্মাতা সৃজিত মুখার্জিকে ভালোবেসে বিয়ে করেছেন বাংলাদেশের মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। বিয়ের পর ওপার বাংলার বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।

কলকাতার অন্য পরিচালকের সিনেমায় করলেও বর সৃজিতের কোনো সিনেমায় এখনো অভিনয় করেননি মিথিলা। কিন্তু কেন করেননি এ নিয়ে বহুবার প্রশ্নের মুখে পড়েছেন মিথিলা। ফের একই প্রশ্নের উত্তরে ভারতীয় একটি গণমাধ্যমে এ অভিনেত্রী বলেন, ‘এই প্রশ্নের উত্তর বোধহয় সৃজিত ভালো দিতে পারবেন। এর উত্তর আমার জানা নেই।’

সৃজিতের স্ত্রী হওয়াতে আপনি কি কোনো সুবিধা পাচ্ছেন? জবাবে মিথিলা বলেন, ‘এর কোনো সুবিধা নেই, অসুবিধা রয়েছে। কারণ আমার নিজের শক্তিশালী একটা পরিচয় রয়েছে। আমাকে বাংলাদেশে সবাই চেনেন। কারণ আমি অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন উন্নয়নকর্মী, একজন গবেষণার ছাত্রী। আমার আরো বহু কাজ রয়েছে। এই বাংলায় আমাকে শুধু সৃজিত মুখার্জির স্ত্রী হিসেবেই দেখা হয়। অবশ্যই আমি তাকে বিয়ে করে এখানে এসেছি। কিন্তু এই পরিচয়েই মানুষ আমাকে চিনছে, এটা দুঃখজনক।’

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাফিয়াথ রশীদ মিথিলার সঙ্গে পরিচয় হয় সৃজিত মুখার্জির। এরপর মনের লেনা-দেনা। এ জুটির সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি।

সব জল্পনার অবসান ঘটিয়ে ২০১৯ সালের ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন তারা। কলকাতায় সৃজিতের ফ্ল্যাটে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে সৃজিত-মিথিলার পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কলকাতায় আমাকে সৃজিতের স্ত্রী হিসেবে দেখে, এটা দুঃখজনক

আপডেট টাইম : ০৭:৫০:৪২ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪