ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

জয়া ও পরীর নতুন ছয় সিরিজ নিয়ে হইচই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
  • ১৩৮ বার

মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, পরীমনি, মেহজাবীন চৌধুরী, জিয়াউল ফারুক অপূর্বকে নিয়ে আসছে হইচইয়ের নতুন সিজন ‘গল্পের নতুন অধ্যায়’।

৯ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে হইচই দিয়েছে এ ঘোষণা। জানা গেছে, নতুন সিজনে আসছে ছয়টি সিরিজ। এগুলো নির্মাণ করবেন দেশের গুণী সব পরিচালকরা।

নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও আশফাক নিপুণকে ফিরিয়ে আনার পাশাপাশি পরিচালক ভিকি জাহেদ, অনম বিশ্বাসও আছেন নির্মাতার তালিকায়।

হইচই মিট ২০২৪ প্রসঙ্গে হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, ‘হইচই বাংলাদেশ ২০১৯ সালে ঢাকা মেট্রো সিরিজটি রিলিজের মাধ্যমে যাত্রা শুরু করে। এরপর আমরা আরো ১৮টি সিরিজ রিলিজ করেছি, যা বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে। একটি ব্র্যান্ড হিসেবে হইচইয়ের লক্ষ্য পৃথিবীজুড়ে বাংলা ভাষায় কথা বলা মানুষের কাছে তাদের নিজের ভাষায় মানসম্মত বিনোদন পৌঁছে দেওয়া। দর্শকদের জন্য পছন্দসই কনটেন্ট নির্মাণের উদ্দেশ্যে বাংলাদেশের খ্যাতিমান নির্মাতা এবং অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করছি। আমরা এ বছর ছয়টি কনটেন্টের ঘোষণা দিচ্ছি এবং ভবিষ্যতে এর সংখ্যা আরও বাড়বে।’

তিনি জানান, আলোচিত অভিনেত্রী পরীমণির অভিষেক হচ্ছে ‘রঙিলা কিতাব’ সিরিজের মাধ্যমে। কিঙ্কর আহসানের উপন্যাস থেকে এটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস।

গেল বছর বুকের ভেতর আগুন সিরিজ দিয়ে হইচইতে এসেছিলেন অপূর্ব। সিরিজটিতে তিনি গোলাম মামুন চরিত্রে অভিনয় করেছিলেন। এবার নতুন কেস নিয়ে হাজির হচ্ছেন তিনি। সিরিজটির নাম রাখা হয়েছে গোলাম মামুন।

ছয়টি সিরিজের মধ্যে দুটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। এর মধ্যে একটি নির্মাণ করছেন চঞ্চল চৌধুরীকে নিয়ে। নাম দিয়েছেন ‘রুমি’। এছাড়া ‘মিথ্যাবাদী’ নামে আরও একটি সিরিজ নির্মাণ করছেন ভিকি জাহেদ। এতে অভিনয় করছেন মেহজাবিন চৌধুরী।

সর্বশেষ সিরিজটি নির্মাণ করছেন অমিতাভ রেজা চৌধুরী। মোশাররফ করিমকে নিয়ে তার সিরিজের নাম ‘বোহেমিয়ান ঘোড়া’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

জয়া ও পরীর নতুন ছয় সিরিজ নিয়ে হইচই

আপডেট টাইম : ১১:০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪