ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ট্রেনে ঈদযাত্রা: ১০ মিনিটেই ৬ এপ্রিলের সব টিকেট শেষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
  • ১২৭ বার

ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরুর পঞ্চম দিনে টিকেটের চাহিদা আরও বেড়েছে। বিক্রি শুরুর প্রথম ১০ মিনিটের মধ্যেই বিক্রি হয়ে গেছে পশ্চিমাঞ্চলের সবগুলো ট্রেনের টিকেট।

আজ বৃহস্পতিবার বিক্রির জন্য উন্মুক্ত করা হয়েছে ৬ এপ্রিল ঈদযাত্রার ট্রেনের টিকেট। সকালে দেওয়া হচ্ছে পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের ট্রেনের টিকেট। দুপুর ২টায় পুর্বাঞ্চলের বিভিন্ন রুটের ট্রেনের টিকেট বিক্রির জন্য উন্মুক্ত করা হবে।

আগামী ১১ এপ্রিল ঈদ হবে ধরে নিয়ে এবারের ঈদযাত্রার সূচি সাজিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সে অনুযায়ী গত রবিবার ৩ এপ্রিল ট্রেন যাত্রার টিকেট অনলাইনে উন্মুক্ত করা হয়। সব শেষে ৩০ মার্চ বিক্রি হবে ৯ এপ্রিলের টিকেট।

বাংলাদেশ রেলওয়ে বলছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকেট বিক্রি করা হবে।

টিকেট বিক্রি শুরুর প্রথম দিন রবিবার টিকেটের চাহিদা কিছুটা কম ছিল। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে টিকেটের চাহিদা বাড়ে। সোমবার, মঙ্গলবার এবং বুধবার টিকেট বিক্রি হয়ে যায় আধা ঘণ্টার আগে। আর বৃহস্পতিবার টিকেট বিক্রি শুরুর প্রথম পাঁচ মিনিটেই কয়েকটি ট্রেনের টিকেট বিক্রি শেষ। ১০ মিনিট পর ওয়েবসাইট বা অ্যাপে ঢুকে কোনো টিকেট পাওয়া যায়নি।

ফিরতি যাত্রার অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল। ৯ এপ্রিল পর্যন্ত ফিরতি যাত্রার অগ্রিম টিকেট মিলবে।

এবারও ঈদযাত্রার কোনো টিকেট কাউন্টারে বিক্রি করা হচ্ছে না। অনলাইন প্ল্যাটফর্ম থেকেই শতভাগ টিকেট বিক্রি হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট, রেল সেবা অ্যাপ ও সহজ ডটকমের প্ল্যাটফর্ম থেকে টিকেট সংগ্রহ করা যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ট্রেনে ঈদযাত্রা: ১০ মিনিটেই ৬ এপ্রিলের সব টিকেট শেষ

আপডেট টাইম : ১২:১৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪