ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মঞ্চে শাশুড়ির মুখ কেন চেপে ধরলেন অক্ষয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
  • ১৪২ বার

মঞ্চে দাঁড়ানো বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও আমির খান। এ দুই অভিনেতার মাঝে মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে অক্ষয়ের শাশুড়ি অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া। হঠাৎ পেছন থেকে শাশুড়ির মুখ চেপে ধরেন অক্ষয়। আর এ দৃশ্য দেখে হাসতে থাকেন আমির খান।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। শাশুড়ি-জামাইয়ের এমন মুহূর্ত দেখে অনেকে বিস্মিত আবার অনেকেই দারুণ মজা পেয়েছেন। কিন্তু অসংখ্য অতিথিদের সামনে এমন ঘটনা কেন ঘটালেন অক্ষয়?

বলিউড শাদি ডটকম জানিয়েছে, ২০১৫ সালে ডিম্পল কাপাডিয়ার লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের মঞ্চে শাশুড়ির সঙ্গে এমন ঘটনা ঘটান অক্ষয় কুমার।

মূলত, এ মঞ্চে ডিম্পল কাপাডিয়া কথা বলছিলেন। কথা বলার সময়ে টুইঙ্কেল খান্নার সঙ্গে অক্ষয় কুমারের একটি মজার ঘটনা বর্ণনা করতে গিয়ে ডিম্পল বলেন, ‘আমার অনেক কিছু বলার আছে। কিন্তু আমাকে না বলতে বলা হয়েছে। কারণ আমি মিসেস ফানিবোনসের মা, যা খুব খারাপ। কিন্তু আপনারা সবাই জোর করলে আমি সত্যি কিছু শেয়ার করতে চাই। আমি কি বলব? জানি না, আপনারা কীভাবে এটি গ্রহণ করবেন, যাইহোক আমি এটি বলবই।’

এরপর যখন অক্ষয়ের ঘটনাটি বলতে যান ঠিক তখন শাশুড়ি ডিম্পল কাপাডিয়ার মুখ চেপে ধরেন অক্ষয় কুমার। কিন্তু তারপরও ডিম্পল বলতে থাকেন, ‘না না না আমাকে এ কথা বলতে দিতেই হবে।’

অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া ব্যক্তিগত জীবনে অভিনেতা রাজেশ খান্নার সঙ্গে ঘর বেঁধেছিলেন। এ সংসারে টুইঙ্কেল খান্না ও রিঙ্কি খান্না নামে দুই কন্যা রয়েছে। ২০০১ সালের ১৭ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন অক্ষয়-টুইঙ্কেল। এ দম্পতির একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মঞ্চে শাশুড়ির মুখ কেন চেপে ধরলেন অক্ষয়

আপডেট টাইম : ১১:৩০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪