ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ঢাকাই সিনেমার রাজকুমারের জন্মদিন আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
  • ১৬১ বার
ঢাকাই সিনেমার রাজকুমার, সুপারস্টার শাকিব খানের আজ জন্মদিন। আজ ২৮ মার্চ ৪৫ বছর পূর্ণ করেছেন তিনি। ১৯৯৯ সালে সোহানুর রহমান সোহানের ‘অনন্ত ভালোবাসা’ দিয়ে ঢালিউডে তাঁর অভিষেক। ধীরে ধীরে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি।

দুই দশকেরও বেশি সময় ধরে ঢাকাই সিনেমার দর্শকদের মন জয় করে চলেছেন এ অভিনেতা। একের পর এক সুপার হিট সিনেমা উপহার দিয়ে চলেছেন তিনি।১৯৭৯ সালের ২৮ মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদীতে মাসুদ রানা হিসেবে জন্মগ্রহণ করেন শাকিব খান। তার বাবা আব্দুর রব ছিলেন একজন সরকারি কর্মচারী এবং মাতা নূরজাহান একজন গৃহিণী।

বাবার চাকরির সুবাদে তার শৈশব-কৈশোর থেকে বেড়ে ওঠা নারায়ণগঞ্জ জেলায়।১৯৯৯ সালে ‘অনন্ত ভালোবাসা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রুপালি জগতে অভিষেক ঘটে শাকিব খানের। সিনেমাটি খুব একটা সফল না হলেও নায়ক হিসেবে শাকিব খান সবার দৃষ্টি আকর্ষণ করেন। তবে এই বছরই আফতাব খান টুলু পরিচালিত তার প্রথম চুক্তিবদ্ধ হওয়া ‘সবাই তো সুখী হতে চায়’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছিলেন।

এতে তার বিপরীতে ছিল আরেক নবাগতা কারিশমা শেখ। এরপর একে একে উপহার দিয়ে গেছেন দুর্দান্ত সব সিনেমা। একের পর এক হিট, সুপারহিট ও ব্লকবাস্টার দিয়ে হয়ে উঠেছেন দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সুপারস্টার।অভিনেতা হিসেবে ক্যারিয়ারে সাফল্যের ছোঁয়া পেলেও ব্যক্তিজীবনে খানিকটা সমালোচিত এ নায়ক। ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়িকা শবনম বুবলির সঙ্গে দাম্পত্য জীবনে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী কোনো সম্পর্কই টেকেনি। তবে সম্পর্ক না টিকলেও বাবা হিসেবে দুই সন্তানকেই সমানভাবে ভালোবাসেন শাকিব খান।অভিনয়গুণে এখন পর্যন্ত চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান। তার জনপ্রিয়তা এখন শুধু দেশেই আটকে নেই, অভিনয়দক্ষতা দিয়ে তিনি এখন দেশীয় ও যৌথ প্রযোজনার সিনেমার মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে ব্যক্তিজীবনে অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলির সঙ্গে দাম্পত্য সম্পর্কে জড়ালেও শেষ পর্যন্ত কোনো সম্পর্কই তার টেকেনি। সম্পর্ক না টিকলেও বাবা হিসেবে দুই সন্তানকেই ভালোবাসেন কিং খান।

এদিকে শাকিব খানের জন্মদিনে রীতিমতো ‘তুফানি’ কায়দায় প্রকাশিত হলো তার একটি নতুন সিনেমার পোস্টার। পূর্বঘোষণা মোতাবেক বুধবার বিকেলে নির্মাতা রায়হান রাফী প্রকাশ করলেন ‘তুফান’র ফার্স্ট লুক পোস্টার, যেখানে শাকিব খান ধরা দিয়েছেন নতুন রূপে। পোস্টারে শাকিব খানকে বুক খোলা সাদা শার্টের ওপর কালো কোট পরা দেখা গেছে। মাথাভর্তি এলোমেলো চুল নেমে এসেছে কাঁধ অবধি। সোফায় বসে সিগারেটে টান দিচ্ছেন। এক পা ভাঁজ করে রেখেছেন আরেক পায়ের হাঁটুতে। পাশে রাখা রাইফেল। এমন দুর্ধর্ষ লুকে অনেকটাই চমকে গেছেন শাকিবের ভক্তরা। প্রশংসায় ভাসাচ্ছেন শাকিব খানকে। এ ছাড়াস সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিবের বহুল প্রত্যাশিত চলচ্চিত্র ‘রাজকুমার

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ঢাকাই সিনেমার রাজকুমারের জন্মদিন আজ

আপডেট টাইম : ১১:১০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪