ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

লোকসভার টিকিট পাওয়া কঙ্গনা কত টাকার মালিক?

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
  • ১৫৭ বার

কিছু দিন পরই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ভারতের লোকসভা নির্বাচন। এবারের নির্বাচনে বিজেপির টিকিট পেয়েছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রাণৌত।

গত ২৪ মার্চ বিজেপি লোকসভা নির্বাচনে দলের মনোনীত প্রতিনিধিদের পঞ্চম তালিকা প্রকাশ করে। এ তালিকায় নাম রয়েছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌতের। এ অভিনেত্রী হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু আলোচিত এই অভিনেত্রী কত টাকার মালিক?

ফাস্টপোস্ট ডটকমের তথ্য অনুসারে, ২০২১ সালে ‘থালাইভি’ সিনেমার জন্য ২১ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন কঙ্গনা। এটি ছিল তার ক্যারিয়ারে সবচেয়ে বেশি পাওয়া পারিশ্রমিক। এর মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি আয় করা অভিনেত্রীর তালিকায় নিজের জায়গা করে নেন। তার মোট সম্পদের পরিমাণ ৯০-৯৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১২৪ কোটি ৯৬ লাখ টাকার বেশি)।

লাইফস্টাইল এশিয়া ডটকমের তথ্য অনুসারে, কঙ্গনা রাণৌতের সবচেয়ে বেশি আয় হয় সিনেমা থেকে। প্রতিটি সিনেমার জন্য ১৫-২৭ কোটি রুপি পারিশ্রমিক নেন তিনি। বিজ্ঞাপন থেকেও মোটা অঙ্কের অর্থ নিয়ে থাকেন কঙ্গনা। প্রতি বিজ্ঞাপনের জন্য ৩.৫ থেকে ৫ কোটি রুপি পারিশ্রমিক নেন এই অভিনেত্রী।

কঙ্গনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তেজাস’। গত বছরের ২৭ অক্টোবর মুক্তি পায় এটি। ৭০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুখ থুবড়ে পড়ে। বক্স অফিসে আয় করে মাত্র সাড়ে ৫ কোটি রুপি।

‘ইমার্জেন্সি’ ও নাম ঠিক না হওয়া সিনেমার কাজ এখন কঙ্গনার হাতে রয়েছে। ‘ইমার্জেন্সি’ সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা। এটি পরিচালনাও করছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

লোকসভার টিকিট পাওয়া কঙ্গনা কত টাকার মালিক?

আপডেট টাইম : ১০:৫৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪