ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

পারিশ্রমিক ছাড়াই ১৮ বছর তারাবি পড়াচ্ছেন ছাত্রলীগ সভাপতি!

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
  • ২০৬ বার

কক্সবাজারের টেকনাফের একটি মসজিদে কোনো হাদিয়া বা বিনিময় ছাড়াই দীর্ঘ ১৮ বছর ধরে রমজানে খতম তারাবি পড়াচ্ছেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাফেজ নূর কামাল।জানা গেছে, টেকনাফের সীমান্ত শহরের ফুলের ডেইল এলাকার বাসিন্দা হাফেজ নূর কামাল। তিনি ২০০৪ সালে কোরআনে হাফেজ হয়ে ফুলের ডেইলের কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম তারাবি নামাজ পড়ানো শুরু করেন। এবার ১৮তম তারাবি নামাজের ইমামতি করছেন তিনি। কামাল ২০১৪ সালে হ্নীলা শাহমজিদিয়া ইসলামিয়া আলিম মাদরাসা থেকে দাখিল, ২০১৬ সালে কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসা থেকে আলিম ও ২০২০ সালে ফাজিল পাস করেছেন। বর্তমানে উখিয়া কলেজে বাংলা বিভাগের স্নাতকের শেষ বর্ষের ছাত্র তিনি।

২০১০ সালে হ্নীলা শাহমজিদিয়া ইসলামিয়া আলিম মাদরাসা শাখা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন হাফেজ নূর কামাল। এরপর ২০১৮ সালে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পরের বছর হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন তিনি।

এ বিষয়ে হাফেজ নূর কামাল বলেন, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করছি। যত দিন বেঁচে থাকব ইসলাম প্রচারে কাজ করে যাব। রাজনীতির পাশাপাশি হালাল আয় করে জীবন অতিবাহিত করতে চাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

পারিশ্রমিক ছাড়াই ১৮ বছর তারাবি পড়াচ্ছেন ছাত্রলীগ সভাপতি!

আপডেট টাইম : ১২:১৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪