ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ৩৮

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • ১৬৫ বার

দক্ষিণ আফ্রিকার দেশ ব্রাজিলে বাস দুর্ঘটনায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শনিবার ভোরে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনা জেরাইসে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি দুর্ঘটনাটিকে ‘ভয়াবহ শোকগাথা’ হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে পুলিশ জানিয়েছে, দেশটির মহাসড়কগুলোয় ২০০৭ সালের পর এত বড় দুর্ঘটনা আর ঘটেনি।

দেশটির স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, প্রথমে দুর্ঘটনাকবলিত বাসটির চাকা ফেটে গিয়েছিল। এতে বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। ঠিক সেই সময়েই পেছন দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী যান ওই বাসে সজোরে ধাক্কা দেয়। এই সময় মাঝখানের বাসটিতে আগুন ধরে যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ট্রাকটিতে করে একটি গ্রানাইট ব্লক নেওয়া হচ্ছিল। ওই সংঘর্ষের কারণে ব্লকটি বাসটির ওপরে পড়ে যায়। আর সঙ্গে সঙ্গেই বাসের ভেতর আগুন ধরে যায়। এর ফলে বাসে আটকে পড়া যাত্রীদের প্রাণহানির ঘটনা ঘটে। তবে পেছনের গাড়ির কোনো যাত্রী প্রাণ হারাননি।

এদিকে পুলিশ ৩৮ জনের মৃত্যুর কথা নিশ্চিত করে জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১৩ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ৩৮

আপডেট টাইম : ১১:০৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪