ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নো মেকআপ’ লুকে শাকিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
  • ১৩৩ বার

সচারচর তারকারা প্রকাশ্যে ‘নো মেকআপ’ লুকে হাজির হন না। তবে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান এবার ধরা দিলেন মেকআপ ছাড়া সাদামাটা লুকে।

বুধবার রাজধানীর একটি অভিজাত হোটলে ভার্সেটাইল মিডিয়ার তরফে আয়োজিত হয় ‌‘ইফতার উইথ টিম রাজকুমার’। সেখানেই উপস্থিত ছিলেন শাকিব খান। তার সঙ্গে ছিলেন ‘রাজকুমার’ সিনেমার নির্মাতা হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান।

ইফতারের এই আয়োজনে শাকিবকে নিয়ে বড় ঘোষণা দিয়েছেন আরশাদ আদনান। তিনি জানিয়েছেন, বলিউড সুপারস্টার শাহরুখ খানের জন্মদিন যেভাবে বুর্জ খলিফায় উদযাপন হয়, সেভাবেই শাকিব খানের এবারের জন্মদিন উদযাপিত হবে সেখানে। একইসঙ্গে উন্মুক্ত হবে রাজকুমার ট্রেলার। এভাবে বুর্জ খলিফা থেকেই শুরু হতে যাচ্ছে ছবির প্রচারণা।

আয়োজনের শুরুতেই শাকিব বলেন, ‘আজকের অনুষ্ঠানটি কেবলই শুধু বিনোদন সংবাদকর্মীদের জন্য। যারা সব সময়ই ভালো চলচ্চিত্রকে সাপোর্ট করে আসছেন। যারা আরশাদ আদনানের মতো স্বপ্নবাজ প্রযোজক, হিমেলের মতো মেধাবী নির্মাতা কিংবা আমরা যারা প্রতিনিয়ত দেশী সিনেমা নিয়ে ইতিবাচক স্বপ্ন দেখে যাচ্ছি- তাদের স্বপ্নকে এগিয়ে নিতে কাজ করছেন বিনোদন সাংবাদিকরা। ভালো চলচ্চিত্রের খবর পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাদের সবার জন্য রাজকুমার টিমের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠান। একসাথে সবাই একটু বসলাম, ইফতারি করলাম, গেট-টুগেদারের মতো।’

এসময় শাকিব বলেন, ‘আজকে আমিও এসেছি খুব সাদামাটাভাবে, খুব সাধারণভাবে। কোনো মেকআপ নেই। নো মেকআপ, নো গেটআপ- একজন সাধারণ শিল্পী হিসেবে আমি আমার সহকর্মী বিনোদন সাংবাদিকদের কাছে এসেছি। উদ্দেশ্য একসাথে কিছু ভালো সময় কাটানো।’

‘প্রিয়তমা’য় সাফল্যের পর আরশাদ-শাকিব-হিমেল ‘ত্রয়ী জুটি’ নিয়ে আসছেন বিগ বাজেটের সিনেমা ‘রাজকুমার’। আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নো মেকআপ’ লুকে শাকিব

আপডেট টাইম : ১০:৫১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪