ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

খ্যাতির বিড়ম্বনায় পড়েছেন থালাপতি বিজয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
  • ১৫৫ বার

দক্ষিণ ভারতের তুমুল জনপ্রিয় তারকা থালাপতি বিজয়। নতুন সিনেমা ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম, গোট’-এর শুটিং করতে এখন কেরালায় অবস্থান করছেন তিনি। সোমবার তাকে একনজর দেখতে বিমানবন্দরে ভিড় জমান হাজারো ভক্ত-অনুরাগীরা।

এরপর হোটেল পর্যন্ত বিজয়ের গাড়িকে ‘ধাওয়া’ করে হাজারো জনতা। জনসমুদ্রে রূপ নেয় সড়ক। তাদের ঠেলাঠেলিতে ভেঙে যায় অভিনেতার কোটি টাকার গাড়ির কাঁচ। সেইসঙ্গে গাড়িরও ক্ষতি হয়। এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

প্রায়ই এমন খ্যাতির বিড়ম্বনা পোহাতে হয় তারকাদের। নতুন সিনেমার শুটিংয়ের খাতিরে ১৪ বছর পর কেরালায় গিয়েছেন অভিনেতা। সে কারণে আগে থেকেই দর্শক-ভক্তদের বাড়তি উৎসাহ ছিল। কিন্তু বিজয়ের গাড়ির এমন দশা হবে, কে জানত। বিষয়টি আগে থেকে আঁচ করতে পারেননি বিজয়ের নিরাপত্তারক্ষীরাও।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, এই ঘটনায় কোনো আঘাত পাননি তামিল অভিনেতা। আগামী কয়েক সপ্তাহ শুটিংয়ের জন্য তিরুঅনন্তপুরমেই থাকবেন বিজয়। কয়েক মাসের মধ্যেই ভেঙ্কট প্রভু পরিচালিত ‘গোট’-এর শুটিং শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন বিজয়।

বলা হচ্ছে, বিজয়ের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ছবি হতে যাচ্ছে ‘গোট’। এরপর সিনেমা থেকে অবসরেও যেতে পারেন অভিনেতা।

বিজয়কে সর্বশেষ দেখা গেছে লোকেশ কানাগরাজ পরিচালিত ‘লিও’তে। এটি গত বছর দক্ষিণের সর্বাধিক আয় করা সিনেমা। বিশ্বব্যাপী ৬২৩ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

খ্যাতির বিড়ম্বনায় পড়েছেন থালাপতি বিজয়

আপডেট টাইম : ১১:৫৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪