ঢাকা ১২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আল্লু অর্জুনকে নিয়ে সিনেমা বানাতে মোটা অঙ্কের টাকা নিচ্ছেন অ্যাটলি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
  • ১৬০ বার

ভারতের দক্ষিণী সিনেমার তারকা পরিচালক অ্যাটলি কুমার। ২০১৩ সালে তামিল ভাষার ‘রাজা রানি’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটে। নির্মাণ ক্যারিয়ারে সাতটি সিনেমা উপহার দিয়েছেন। তার মধ্যে অধিকাংশ সিনেমাই ব্যবসাসফল। তার নির্মিত উল্লেখযোগ্য সিনেমা হলো— ‘থেরি’, ‘মের্শাল’, ‘বিগিলি’, ‘জওয়ান’।

‘জওয়ান’ সিনেমার মাধ্যমে নির্মাতা হিসেবে বলিউড পা রাখেন অ্যাটলি। সিনেমাটিতে প্রথমবার শাহরুখ খানের সঙ্গে কাজ করেন এই নির্মাতা। গত বছর মুক্তি পায় এটি। সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছিল। এদিকে গুঞ্জন উড়ছে, আল্লু অর্জুনকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন অ্যাটলি। এজন্য মোটা অঙ্কের পারিশ্রমিক চাচ্ছেন এই পরিচালক।

সিয়াসাত ডটকম জানিয়েছে, আল্লু অর্জুন নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন অ্যাটলি কুমার। কিন্তু এ নির্মাতা তার পারিশ্রমিক বাড়িয়ে ৬০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭৯ কোটি ৫২ লাখ টাকা) দাবি করেছেন। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। সবকিছু ঠিক থাকলে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া নির্মাতাদের একজন হবেন অ্যাটলি।

‘জওয়ান’ সিনেমা মুক্তির পর এখনো নতুন কোনো সিনেমার শুটিং শুরু করেননি পরিচালক অ্যাটলি কুমার। তবে গুঞ্জন উড়ছে, শাহরুখ খান ও বিজয়কে নিয়ে একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছেন তিনি।

অন্যদিকে, আল্লু অর্জুন ‘পুষ্পা টু’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটিতে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা। এটি নির্মাণ করছেন সুকুমার। চলতি বছরের ১৫ আগস্ট মুক্তি পাবে এটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আল্লু অর্জুনকে নিয়ে সিনেমা বানাতে মোটা অঙ্কের টাকা নিচ্ছেন অ্যাটলি

আপডেট টাইম : ১০:৫৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪