ঢাকা ১২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শাকিবের নায়িকা হওয়ায় এক্সসাইটেড ২ অভিনেত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
  • ১৮৭ বার

ঢাকাই সিনেমা ‘তুফান’-এ সুপারস্টার শাকিব খানের সঙ্গে কোন নায়িকাকে দেখা যাবে তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলেছে জল্পনা-কল্পনা।

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানান সময় অনেক নায়িকার নামই এসেছে।

দুই প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও চরকির সঙ্গে ছবিটি প্রযোজনা করবে কলকাতার এসভিএফ। সেই কারণে ধারণা করা হচ্ছিল, এতে একজন টালিউডের নায়িকা থাকবেন। সম্প্রতি চরকির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ছবিতে অভিনয় করবেন টালিউডের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের অভিনেত্রী নাবিলা। শাকিব খানের সঙ্গে কাজ করার বিষয়ে দারুণ উচ্ছ্বসিত এপার-ওপার বাংলার দুই অভিনেত্রী।

রায়হান রাফি ‘তুফান’ সিনেমাটি পরিচালনা করবেন।

মিমি চক্রবর্তী বলেন, ‘বাংলাদেশে আমার প্রায়ই যাওয়া হয়। কখনো কাজে কখনোবা ঘুরতে। সেখানে কাজ করাটা আমার জন্য সব সময় আনন্দের। সেই সঙ্গে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে এটাই আমার প্রথম সিনেমা হতে যাচ্ছে। দুই দেশের তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে এ সিনেমার মধ্যে দিয়ে। সব মিলিয়ে আমি দারুণ এক্সসাইটেড। দর্শকও দুর্দান্ত কিছু পেতে যাচ্ছেন।’

‘আয়নাবাজি’ সিনেমা দিয়ে দর্শকের মনে দাগ কেটেছিলেন নাবিলা। এ সিনেমার পর আর তেমন কোনো সিনেমায় তাকে দেখা না গেলেও দীর্ঘ বিরতি ভেঙে এবার ফিরছেন ‘তুফান’ দিয়ে।

নাবিলা বলেন, ‘এক রকমের আনন্দ তো কাজ করছেই। সেই সঙ্গে এত দিন পর বড়পর্দায় ফেরার একটা উত্তেজনাও আছে। এখন শুটিং শেষ করে দর্শক পর্যন্ত পৌঁছানোর প্রক্রিয়া ভালোভাবে শেষ হলে তবেই আমরা সার্থক।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শাকিবের নায়িকা হওয়ায় এক্সসাইটেড ২ অভিনেত্রী

আপডেট টাইম : ০৫:৫৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪