ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সালমানের হাতঘড়ির দাম ৩১ কোটি টাকা!

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
  • ২০৭ বার

ভারতীয় চলচ্চিত্র অভিনয়শিল্পীদের বিলাসবহুল গাড়ি ও স্পোর্টস বাইকের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে। মার্কেটে নতুন মডেলের গাড়ি বা মোটরসাইকেল এলেই তা সংগ্রহ করার চেষ্টা করেন তারা।

বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। তারও গাড়ির প্রতি ভালোবাসা কম নয়। বিশেষ করে নিরাপত্তাজনতি কারণে ব্যয়বহুল গাড়ি ব্যবহার করে থাকেন তিনি। এবার তার একটি হাতঘড়ি নজর কেড়েছে নেটিজেনদের। কারণ এ ঘড়ির মূল্য জানলে চোখ কপালে উঠে যাবে!

দ্য ইন্ডিয়ান হোরোলজির বরাত দিয়ে সিয়াসাত ডটকম জানিয়েছে, সালমানের হাতের ঘড়িটি প্রস্তুত করেছে সুইজারল্যান্ডের বিলাসবহুল ব্র্যান্ড পাটেক ফিলিপ। ৮.৬৬ ক্যারেটের ১৩০টি হিরা ব্যবহার করা হয়েছে ঘড়িটিতে। এ ঘড়ির মূল্য ২৩.৫৪ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৩১ কোটি ২০ লাখ টাকার বেশি।

পাটেক ফিলিপের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে সালমানের হাতঘড়িটি পাওয়া যায়। ঘড়ির অন্যান্য তথ্য ঠিক থাকলেও এর মূল্য উল্লেখ করে নি প্রতিষ্ঠানটি। তবে সালমানের ঘড়িটি নিয়ে জোর চর্চা চলছে নেট দুনিয়ায়!

সালমান খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টাইগার থ্রি’। বরাবরের মতো এ সিনেমায়ও তার বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। গত বছরের ১২ নভেম্বর বিশ্বের ৮ হাজার ৯০০ পর্দায় মুক্তি পায় যশরাজ ফিল্মস প্রযোজিত এই সিনেমা। এটি পরিচালনা করেন মণীশ শর্মা।

ঢাকা/শান্ত

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সালমানের হাতঘড়ির দাম ৩১ কোটি টাকা!

আপডেট টাইম : ১১:২৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪