ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

এবার কি অভিনয় পুরোপুরি ছেড়ে দিচ্ছেন আনুশকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৩৪ বার

ভারতীয় জনপ্রিয় তারকা দম্পতি আনুশকা শর্মা এবং বিরাট কোহলি। কিছুদিন আগেই তাদের ঘরে আসে পুত্র সন্তান। বর্তমানে দুই সন্তানের বাবা-মা হলেন বিরাত-আনুশকা।

ক্যারিয়ারে শীর্ষে থাকাকালীন বিরাট কোহলির সঙ্গে বিয়ে হয় আনুশকার।

তার বছর কয়েকের মাথায় মেয়ে ভামিকা এলো আনুশকার জীবনে। তারপর থেকে সিনেমায় অভিনয় করা কমিয়ে দেন। এর মাঝেই ফের অন্তঃসত্ত্বা হন অভিনেত্রী। ১৫ ফেব্রুয়ারি জন্ম হয় তাঁদের পুত্রসন্তান অকায়ের। এক কথায় চারজনের পরিপূর্ণ সংসার এই অভিনেত্রীর।

এমনিতেই দিন কয়েক আগে ঘোষণা করেছেন খুব বেশি ছবি আর করবেন না তিনি। তবে কি এবার পুরোপুরি অভিনয় থেকে মুখ ফেরাবেন অভিনেত্রী?

এক সাক্ষাৎকারে আনুশকা জানিয়েছিলেন, আর খুব বেশি অভিনয় করবেন না। হাতেগোনা ছবি করবেন। বড় জোর, বছরে একটা করে! তবে হঠাৎ এমন সিদ্ধান্তের কারণও জানান এই অভিনেত্রী।

তিনি জানান, এই মুহূর্তে মেয়ে ভামিকার তাঁকে প্রয়োজন। যদিও বাবা হিসেবে বিরাট অত্যন্ত দায়িত্বশীল। কিন্তু এ ও জানান, মেয়ের নাকি মাকে ছাড়া চলে না। সারাক্ষণ মাকে দরকার তার। সেই কারণেই মেয়েকে সময় দিতে চান আরও বেশি করে। এছাড়া এখন আবার তাঁদের জীবনে রয়েছে ছোট্ট অকায়ও।

ব্যক্তিগত জীবনে মায়ের দায়িত্ব সামলে কর্মজীবনে ভারসাম্য বজায় রাখা মুখের কথা নয়। তবে ভামিকার জন্মের পর একটি ছবির শুটিং সারেন আনুশকা, সেটি ‘চাকদহ এক্সপ্রেস’। মা হওয়ার পর এটি ছিল তাঁর প্রথম ছবি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

এবার কি অভিনয় পুরোপুরি ছেড়ে দিচ্ছেন আনুশকা

আপডেট টাইম : ০৬:৩২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪