ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

২ ডিবি পুলিশকে কোপাল মাদক কারবারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৮৫ বার

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযানের সময় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ২ সদস্যকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারী শ্রী রাজন বিশ্বাসকে ৪৮ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।

রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মনোহরপুর-সন্তোষপুর সড়কের মাঝে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- মো. আশাদুল ইসলাম ও মো. সাকিব। তারা দুজনই চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখায় কর্মরত। তাদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হামলাকারী শ্রী রাজন বিশ্বাস ঝিনাইদহ জেলার পাবহাটি গ্রামের শ্রী দিলীপ বিশ্বাসের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার মনোহরপুর – সন্তোষপুর সড়কের মাঝামাঝি স্থানে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল মাদকবিরোধী অভিযানে পরিচালনা করে। এ সময় ফেনসিডিল মাদক কারবারি শ্রী রাজন বিশ্বাসের গতিরোধ করা হলে তার কাছে থাকা ধারালো ছুরি নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় ডিবি পুলিশের দুজন সদস্য আহত হন। হামলা করে পালানোর সময় ডিবি পুলিশ তাকে ৪৮ বোতল ফেনসিডিলসহ আটক করে। পরে ডিবি পুলিশের অন্য সদস্যরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় দুজন পুলিশ সদস্য ছুরিকাঘাতে আহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

২ ডিবি পুলিশকে কোপাল মাদক কারবারি

আপডেট টাইম : ১১:৩৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪