ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মাহির সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন তাঁর স্বামী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৮৭ বার
গত ১৬ ফেব্রুয়ারি শুক্রবার মধ্যরাতে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়ে একটি ভিডিও প্রকাশ করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আট মিনিটের বেশি সময়ের সেই ভিডিওতে তিনি জানান, এখন তাঁরা আলাদা আছেন। খুব দ্রুত ডিভোর্সের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

তিনি ভিডিওর শুরুতে তাঁর স্বামী রাকিব সম্পর্কে বলেন, ‘আমাদের বোঝাপড়া ভালো ছিল এবং আমরা ভালো ছিলাম।

সে খুব ভালো একজন মানুষ। খুব পরোপকারী ও কেয়ারিং। আমার পুরো পরিবারকে সম্মান করেছে। সব সময় ছাতার মতো করে আগলে রেখেছে।
তারপর নিজেদের আলাদা হয়ে যাওয়ার কথা বলেন এই নায়িকা। বলেন, ‘একটা ছাদের নিচে দুজন ভালো নেই। এটা শুধু ওই দুজন বলতে পারবে। আর কেউ বুঝবে না।

আমাদের যে সম্পর্ক ছিল এবং সম্মান ছিল সেই জায়গা থেকে দুজন ভেবেছিলাম সেপারেশনে যাব। যাব না, অলরেডি আমরা সেপারেশনে আছি। হয়তো খুব দ্রুত এটার একটা সমাপ্তি হবে। তবে আমি তাকে সম্মান করি।’তবে বিচ্ছেদ নিয়ে গেল দুদিন দুজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ সাড়া দেননি।

মেসেজে বা হোয়াটসঅ্যাপে খুদে বার্তা দিলেও কেউ উত্তর দেননি।আজ রবিবার সন্ধ্যার পর তাঁর স্বামী রাকিব সরকারের সঙ্গে কথা হয় কালের কণ্ঠ’র। এ সময় বিচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আসলে এ সময় এসব নিয়ে কথা বলতে চাই না। একটু সময় নিই। আমিও একটা ভিডিও করে সব কিছু বলব। আমি এসব নিয়ে কোথাও কোনো মন্তব্য করিনি। আমি একটু সব কিছু অবজার্ভ (পর্যবেক্ষণ) করছি।’

তাঁর কাছে জানতে চাওয়া হয়, ‘আপনারা আলাদা আছেন বলে মাহি জানিয়েছেন। দ্রুতই ডিভোর্সের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছেন। সেটা নিয়ে আপনার মন্তব্য কী?’

রাকিব সরকার বলেন, ‘তার ভিডিও আপনারা দেখেছেন। আপনারা সবই শুনেছেন। নতুন করে আর কিছু বলতে চাইছি না। সময় নেই। তারপর বলব।’

তবে কবে নাগাদ তাদের বিচ্ছেদ হবে সে বিষয়ে কিছুই বলেননি রাকিব সরকার। কথা শেষ করে জানান, খুব দ্রুত একটি ভিডিও বার্তার মাধ্যমে সব কিছু পরিষ্কার করবেন তিনি।

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। তাঁদের ঘরে একটি পুত্রসন্তান রয়েছে। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন এই নায়িকা। ২০২১ সালের ২২ মে তাঁদের ওই বিয়ে ভেঙে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মাহির সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন তাঁর স্বামী

আপডেট টাইম : ১১:১৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪