ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মৃত্যুর মুখ থেকে ফিরলেন রাশ্মিকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৪৪ বার

মৃত্যুর মুখ থেকে ফিরলেন ‘অ্যানিম্যাল’ তারকা রাশ্মিকা মান্দানা! মাঝ আকাশে অভিনেত্রীর বিমানে হয়েছিল গোলযোগ। রাশ্মিকা নিজেই জানালেন এই চাঞ্চল্যকর খবর। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছবির কোলাজ পোস্ট করেছেন রাশ্মিকা। একটিতে তাঁর সঙ্গে শ্রদ্ধা দাসকে দেখা যাচ্ছে। হাসিমুখেই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন দুই নায়িকা। এই ছবির নিচেই আবার আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, দুজনের পা সামনের সিটে ঠেকানো। বোঝা যাচ্ছে সেখানে পা রেখেই নিজেদের ভারসাম্য বজায় রেখেছিলেন তাঁরা। এমন ছবিতেই রাশ্মিকা লিখেছেন, ‘আপনাদের জানিয়ে রাখি, আজ আমরা মৃত্যুর মুখ থেকে ফিরলাম। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, মুম্বাই থেকে হায়দরাবাদে যাচ্ছিলেন রাশ্মিকা। ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র তাদের বিমান ছেড়ে গিয়েছিল। আচমকা ফ্লাইটে কিছু সমস্যা দেখা দেয়। প্রায় তিরিশ মিনিট পর আবার বিমানবন্দরে ফ্লাইট ফিরিয়ে আনা হয়। গোটা এই সময়টায় বেশ উদ্বিগ্ন ছিলেন যাত্রীরা। কিন্তু নিরাপদে বিমানবন্দরে ফিরেই বোধ হয় হাসি ছড়িয়ে যায় রাশ্মিকা-শ্রদ্ধার মুখে। যে সংস্থার বিমানে রাশ্মিকা-শ্রদ্ধা যাচ্ছিলেন, সেই সংস্থার মুখপাত্র জানান, বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যেই টেকনিক্যাল সমস্যা দেখা দেয়। আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই তা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। কী সমস্যা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে সেই সময় যাত্রীদের জন্য অল্প সময়ের মধ্যেই বিকল্প ব্যবস্থা করা হয়। তাঁদের রিফ্রেশমেন্টও দেওয়া হয়। আর সুরক্ষিতভাবে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। রাশ্মিকাকে সর্বশেষ দেখা গেছে রণবীর কাপুরের সঙ্গে অ্যানিমেল চলচ্চিত্রে। সিনেমাটি ব্যাপক হিট হওয়ায় বর্তমানে তুমুল আলোচনায় রয়েছেন অভিনেত্রী। সামনে তাকে দেখা যাবে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’তে। সিনেমাটি ঘিরে ইতোমধ্যে তুমুল হাইপ তৈরি হয়েছে দর্শকমনে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মৃত্যুর মুখ থেকে ফিরলেন রাশ্মিকা

আপডেট টাইম : ১০:৩৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪