ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সারা দেশে বিনামূল্যে দেখা যাবে ‘মুজিব’ সিনেমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৩৯ বার

শনিবার থেকে সারা দেশে উন্মুক্ত প্রদর্শন হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা। আরিফিন শুভ অভিনীত শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশ ও ভারত সরকার। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন বলেন, ‘জাতির পিতার জীবনীর ওপর নির্মিত এই চলচ্চিত্র সারা দেশের মানুষের দেখার ব্যবস্থা করা উচিত। বিভিন্ন জেলার জেলা প্রশাসকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা যে জায়গায় চলচ্চিত্রটি প্রদর্শন করা হলে দর্শকদের দেখতে সুবিধা হবে সেই জায়গাগুলো নির্ধারণ করেছেন। গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গেও আলোচনা করা হয়েছে। জেলা ও উপজেলা শহরের তথ্য অফিসাররা যে এলাকায় চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে তা আগের দিন ওই এলাকার জনগণকে মাইকিং করে জানিয়ে দেবেন।’ এর আগে গেল বছরের ১৩ অক্টোবর বাংলাদেশে ও ২৮ অক্টোবর ভারতে মুক্তি পায় আলোচিত এই সিনেমাটি। ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনেতা কাজ করছেন সিনেমাটিতে। ২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুট শুরু হয়। সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সারা দেশে বিনামূল্যে দেখা যাবে ‘মুজিব’ সিনেমা

আপডেট টাইম : ১০:১৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪