ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

২৩ প্রেক্ষাগৃহে অপু, ২৩ প্রেক্ষাগৃহে দীঘির লড়াই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৫৩ বার
শাকিব খান ও অপু বিশ্বাসের সঙ্গে ‘চাচ্চু’ ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করে প্রথম দর্শকদের নজরে আসেন প্রার্থনা ফারদিন দীঘি। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত সেই ছবিতে শাকিবের নায়িকা ছিলেন অপু বিশ্বাস। ‘চাচ্চু’ ছবিতে ‘জুঁই’ চরিত্রে অভিনয় করা দীঘি এখন বড় হয়েছেন, নায়িকা হয়েছেন ঢাকাই চলচ্চিত্রে। এবার নায়িকা হিসেবেই মুখোমুখি হলেন অপু বিশ্বাসের।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) অপু অভিনীত ‘ছায়াবৃক্ষ’ ও দীঘি অভিনীত ছবি ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ মুক্তি পাচ্ছে। সমান ২৩টি করে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে উভয়ের ছবি।অপুর ‘ছায়াবৃক্ষ’র হল তালিকায় দেখা গেছে, ঢাকার প্রধান প্রেক্ষাগৃহগুলো পেয়েছে এটি। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা, ব্লকবাস্টার ছবিস, জয় ছবিস, সৈনিক ক্লাব অন্যতম।

অন্যদিকে ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ পেয়েছে সিনেপ্লেক্সের সবগুলো শাখার সঙ্গে শ্যামলী ছবি, বিজিবি ছবির মতো প্রেক্ষাগৃহগুলো।২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল ‘ছায়াবৃক্ষ’ ছবিটি। চা শ্রমিকদের জীবনের অবর্ণনীয় সংগ্রামের গল্পে এটি নির্মাণ করেছেন বন্ধন বিশ্বাস। ছবিতে আরো অভিনয় করেছেন কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি ও আজম খান।

তানভীর আহমেদ সিডনির কাহিনি ও চিত্রনাট্যে এটি নির্মিত হয়েছে অনুপম কথাচিত্রের ব্যানারে।অপরদিকে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ নির্মাণ করেছেন আবদুস সামাদ খোকন। ২০২০-২১ অর্থবছরে অনুদান পেয়েছিল এটি। এই ছবিতে দীঘি-নূর ছাড়াও অভিনয় করেছেন বাপ্পা সান্তনু, মুনমুন আহমেদ, সুব্রত বড়ুয়া, মাসুম বাশার, মিলি বাশারসহ অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

২৩ প্রেক্ষাগৃহে অপু, ২৩ প্রেক্ষাগৃহে দীঘির লড়াই

আপডেট টাইম : ০৩:৫৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪