ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শাকিব তো কাউকে আটকে রাখেনি: অপু বিশ্বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৫৫ বার

অপু বিশ্বাসের ভক্তদের জন্য যেন চলতি মাসটি একটু বেশি আনন্দের। কারণ এ মাসেই থাকছে প্রিয় নায়িকার নতুন দুটি সিনেমা। এর মধ্যে গেল শুক্রবার মুক্তি পেয়েছে ‘ট্র্যাপ: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমাটি আর আগামী ১৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তার ‘ছায়াবৃক্ষ’। পরপর দুটি সিনেমা মুক্তিতে বেশ উচ্ছ্বসিত এই চিত্রনায়িকা।

অতীতের কথা স্মরণ করে অপু বিশ্বাস বলেন, ‘একটা সময় এক ঈদে আমার পাঁচটি সিনেমাও মুক্তি পেয়েছে। কাজ শুরুর পর থেকে মাসে দু-তিনটা সিনেমা মুক্তি পেত। মাঝে কাজে একটু অনিয়মিত ছিলাম। যার কারণে ধারাবাহিকতা রাখতে পারিনি। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হয়েছি, এখন দম ফেলার সময় পাচ্ছি না।’

দুই সিনেমাতে দুটি ভিন্ন চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। তার কথায়, ‘দুটি ভিন্ন চরিত্রে দর্শকেরা আমাকে দেখতে পাবেন। একটিতে গ্ল্যামারাস লুক অন্যটিতে গ্ল্যামারাসহীন। “ট্র্যাপ” সিনেমায় বর্তমান তথ্যপ্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিক তুলে ধরা হয়েছে। আর “ছায়াবৃক্ষ”য় চা শ্রমিকের চরিত্রে দেখা যাবে। তাদের ভয়াবহতা নিয়েই তৈরি হয়েছে এটি।’

নিজের পাশাপাশি অপু বিশ্বাস কথা বলেন শাকিব খানকে নিয়েও। তার মতে, প্রতিনিয়ত এই নায়ক নিজেকে ভাঙছেন। তার প্রশংসায় পঞ্চমুখ অপু বিশ্বাসও। শাকিব প্রসঙ্গে অপু বলেন, ‘যুগে যুগে এমন একজন হার্টথ্রব তৈরি হয়। হার্টথ্রবের জন্য সত্যিই যুগ লাগে। সেই সময়টা আর আসবে না, সেটা বলব না। তবে শাকিব খান তো কাউকে আটকে রাখেনি।’

সঙ্গে যোগ করে এই চিত্রনায়িকা আরও বলেন, ‘সে অন্য শিল্পীদের যেভাবে সুযোগ দেয়, অন্যরা যদি তার অবস্থানে থাকত কখনোই সেই সুযোগ দিতেন না এবং মেপে কথা বলতেন না। শাকিব খান বুঝেশুনে কথা বলেন। প্রতিটি মানুষ তার যোগ্যতা দিয়ে আসবে। সে (শাকিব) তার যোগ্যতা দিয়ে আজকের অবস্থানে এসেছেন এবং নিজেকে প্রমাণ করেছে। সে প্রতিনিয়ত প্রশংসিত কাজ উপহার দিচ্ছেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শাকিব তো কাউকে আটকে রাখেনি: অপু বিশ্বাস

আপডেট টাইম : ১১:২৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪