ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইরানে ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার পেলেন ফারিণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৪৫ বার

ইরানের ঐতিহ্যবাহী ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ক্রিস্টাল সিমোর্গ অ্যাওয়ার্ড জিতেছেন বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ‘ফাতিমা’ সিনেমার স্বীকৃতিস্বরূপ আউটস্ট্যান্ডিং আর্টিস্টিক কন্ট্রিবিউশন ক্যাটাগরিতে এ পুরস্কার উঠেছে তার হাতে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে নিশ্চিত করেছেন ফারিণ। পুরস্কার প্রদানের সময় উপস্থিত ছিলেন না অভিনেত্রী। তার হয়ে মঞ্চে এ পুরস্কার গ্রহণ করেছেন সিনেমার নির্মাতা ধ্রুব হাসান। এদিকে পুরস্কার পাওয়ার পর ফেসবুকে ফারিণ লিখেছেন, ‘আমার ফিল্ম “ফাতিমা”র জন্য ইস্টার্ন ভিস্তা বিভাগে আমাকে ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার দিয়ে সম্মানিত করার জন্য ৪২তম ফজর চলচ্চিত্র উৎসবকে ধন্যবাদ। ইচ্ছে ছিল আরও একদিন থেকে নিজের হাতে পুরস্কার গ্রহণের, কিন্তু থাকতে পারলাম না। তবে আমার পক্ষ থেকে পুরস্কারটি নিয়েছেন পরিচালক ধ্রুব হাসান ভাইয়া। এর চেয়ে আনন্দঘন মুহূর্ত আর হয় না। আমার কাজকে ভালোবাসার জন্য জুরিকে ধন্যবাদ এবং তেহরানে আমি যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি তার জন্য আপনাদের ধন্যবাদ। এটি সত্যিই একটি স্বপ্নের মুহূর্ত ছিল।’ গত বৃহস্পতিবার বিকেলে উৎসবের ইস্টার্ন ভিস্তা বিভাগে প্রদর্শিত হয় ফারিণের সিনেমাটি। এ বিভাগে প্রতিযোগিতা করেছে এশিয়ান-ইসলামিক দেশের সিনেমাগুলোও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইরানে ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার পেলেন ফারিণ

আপডেট টাইম : ১১:১৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪