ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

দেশে ফিরেই পরীমণির সঙ্গে ফাইনাল কথা বলবেন মারুফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
  • ২০৮ বার

বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন জনপ্রিয় নায়ক কাজী মারুফ। সেখান থেকেই ‘রাজা গোলাম’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি। এই সিনেমার জন্য নায়িকা হিসেবে অভিনেতার পছন্দের তালিকায় রয়েছেন পরীমণি।ইতোমধ্যে ‘রাজা গোলাম’ সিনেমায় অভিনয়ের বিষয়ে পরীমণির সঙ্গে প্রাথমিক আলাপ করেছেন সিনেমাটির নির্মাতা। এবার জানা গেল, দেশেই ফিরেই নায়িকার সঙ্গে চূড়ান্ত আলাপ করবেন মারুফ।

সম্প্রতি দেশের এক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্র থেকে মুঠোফোনে মারুফ বলেন, ‘রাজা গোলাম’ সিনেমার শুটিংয়ের জন্য আমরা প্রস্তুত। সিনেমার গল্প পরীমণিকে শোনানো হয়েছে। তবে ফাইনাল কোনো কথা হয়নি। আমি আগামী মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরে পরীর সঙ্গে চূড়ান্ত আলাপ করব।

তবে এর আগে ‘গ্রিন কার্ড’ সিনেমাটি মুক্তি দেবেন বলে জানান মারুফ। এরপরই একটানা শুটিং হবে ‘রাজা গোলাম’ সিনেমার।

জানা গেছে, ‘গ্রিন কার্ড’র মুক্তিকে সামনে রেখে আগামী ১৪ ফেব্রুয়ারি সিনেমার গান মুক্তি দেওয়া হবে বলে নিশ্চিত করেন মারুফ। ফিল্ম ফ্যাক্টরির ব্যানারে বাংলা ও হিন্দি ভাষায় নির্মিত হয়েছে সিনেমাটি। আর এই সিনেমার মাধ্যমে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন মারুফ। শুধু তাই নয়, পারিচালনার পাশাপাশি সিনেমার গল্প ও চিত্রনাট্যও লিখেছেন তিনি।

‘গ্রিন কার্ড’ সিনেমায় মারুফের বিপরীতে দেখা যাবে আমেরিকায় বসবাসরত বাংলাদেশি মডেল, ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার নুসরাত তিসাম ও নাজিদা সৈয়দকে। এ ছাড়া সিনেমায় আরও অভিনয় করেছেন— নওশীন, হিল্লোল, শিরিন বকুল, শিশুশিল্পী কাজী আরিশা, আকাশ রহমান, রাফি আহমেদ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

দেশে ফিরেই পরীমণির সঙ্গে ফাইনাল কথা বলবেন মারুফ

আপডেট টাইম : ১১:৩৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪